ট্রাম্পের মেজাজ : ক্ষেপে গেলেন ২ সাংবাদিকের ওপর
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:২৫ ১২ মে ২০২০
প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রকে নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দুই সাংবাদিকের সঙ্গে রীতিমতো ঝগড়া করে সংবাদ সম্মেলনের স্থান ত্যাগ করতে দেখা গেছে তাকে। ট্রাম্পের এই কাণ্ডের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, রোজ গার্ডেনে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প সোমবার প্রায় এক ঘণ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। শুরুতে তিনি করোনা টেস্টের জন্য কত ডলার দিয়েছেন সেটি জানান। এই তথ্য জানাতে গিয়ে ১১ বিলিয়ন ডলারের জায়গায় ভুল করে ১ বিলিয়নের কথা বলেন।
স্থানীয় সময় বিকাল ৫টা ১৫মিনিটে সিবিএস নিউজের হোয়াইট হাউজ প্রতিনিধি ওয়েজিয়া জিয়াং ট্রাম্পের কাছে প্রশ্ন করেন, ‘আপনি অনেকবার বলেছেন বিশ্বের অন্য দেশের চেয়ে টেস্টে আমেরিকা ভালো করছে।’
ট্রাম্প সঙ্গে সঙ্গে বলেন, ‘হ্যাঁ।’
চাইনিজ বংশোদ্ভূত জিয়াং কথা চালিয়ে যান, ‘বিষয়টি কেন বৈশ্বিক প্রতিযোগিতা, যেখানে প্রতিদিন আমেরিকাবাসী প্রাণ হারাচ্ছে।’
জবাবে ট্রাম্প বলেন, ‘তারা পৃথিবীর সব জায়গায় প্রাণ দিচ্ছে। এই প্রশ্নটি সম্ভবত আপনার চীনকে করা উচিত। আমাকে নয়। ঠিক আছে?’
ট্রাম্প এরপর যখন অন্য এক সাংবাদিককে ডাকতে যান, তখন জিয়াং আবার বলেন, ‘স্যার এটা বিশেষ করে আমাকে কেন বলছেন?
‘আমি কাউকে উদ্দেশ্য করে এটা বলছি না’, ট্রাম্প বলেন, ‘যে আমাকে এমন বাজে প্রশ্ন করতে চায়, তাকেই বলছি।’
জিয়াং প্রতিবাদ করেন, ‘বাজে প্রশ্ন নয়।’
ভাইরাল হওয়া ভিডিওতে এসময় ট্রাম্পকে বেশ রেগে যেতে দেখা যায়।
সিএনএনের সাংবাদিক কেইটলান কলিন্সকে ডাকার আগে ভ্রু কুচকে বলেন, ‘আর কেউ?’
কলিন্স মাইক্রোফোন ধরে বলেন, ‘আমার দুটো প্রশ্ন আছে।’
ট্রাম্প এবার বলেন, ‘না। অন্য কেউ।’
‘কিন্তু আপনি আমাকে বলেছেন,’ কলিন্স বলতে থাকেন, ‘আমার দুটো প্রশ্ন।’
‘আরেক জন প্লিজ,’ ট্রাম্প এভাবে বললেও কলিন্স জবাব দেন, ‘কিন্তু আপনি আমাকে ডেকেছেন।’
‘ডেকেছি। কিন্তু আপনি উত্তর দেননি। এখন আমি পেছনের ওই তরুণীকে ডাকব।’
এরপর ট্রাম্প আর কাউকে ডাকেননি। সোজা রুম থেকে বেরিয়ে যান।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা






