ট্রেন দুর্ঘটনা নিয়ে মমতার আবেগঘন কবিতা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:১৮ ৯ জুন ২০২৩
‘ট্রেন দুর্ঘটনা’ শিরোনামে একটি আবেগঘন ও মর্মস্পর্শী কবিতা লিখেছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২ জুন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা। ভারতের ওড়িশার বাহানগা বাজার স্টেশনের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইমুখী করমণ্ডল এক্সপ্রেস। সময় যত গেছে, ততই বেড়েছে দুর্ঘটনায় নিহত এবং আহতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮ জনে। আহত হয়েছেন সাত শতাধিক। এদের মধ্যে গুরুতর অন্তত চার`শ মানুষ।
এ দুর্ঘটনা নিয়ে শুরু থেকেই সরব ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুর্ঘটনার দিনই রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। রেলের গাফিলতির জন্যই এত বড় ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, মৃতদেহ লুকিয়ে রাখা হচ্ছে। নিখোঁজ বলে চালানো হচ্ছে। সেই ট্রেন দুর্ঘটনা নিয়ে শোরগোলের মধ্যে এ বার একটি কবিতাও লিখলেন মমতা।
সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, কবিতাটির শিরোনামও ‘ট্রেন দুর্ঘটনা’ দিয়েছেন মমতা। বৃহস্পতিবার ‘ট্রেন দুর্ঘটনা’ শিরোনামে কবিতাটি সামাজিক মাধ্যমে প্রকাশ পায়। কবিতার শুরুতেই মমতা লিখেছেন, এক অজানা দীর্ঘশ্বাস/ ব্যথা বেদনায় শোকাতুর নাভিশ্বাস।
মমতা আরও লিখেছেন, এখনও ভাসছে ঘ্রাণে দুর্গন্ধ/ লাশকাটা ঘরে ওরা ঘুমোচ্ছে/ একেবারে শেষ ঘুম।
বাহানাগায় ট্রেন দুর্ঘটনার পর দিনই দুর্ঘটনাস্থলে গিয়েছিলেন মমতা। সেখানে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘‘আমাদের কাছে যেটা খবর, ট্রেনের ৬০ শতাংশ লোকই বাংলার।’’
দ্বিতীয় দফায় ওড়িশায় গিয়ে মঙ্গলবার তিনি কটকে গিয়েছিলেন সেখানকার হাসপাতালে ভর্তি এ রাজ্যের বাসিন্দাদের দেখতে। সেখানে মমতা জানান, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের ১০৩ জনের দেহ শনাক্ত হয়েছে। নিখোঁজ রাজ্যের ৩১ জন যাত্রী।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ







