ডাবল সেঞ্চুরিতে রেকর্ডের পাতায় রোহিত
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪৭ ২০ অক্টোবর ২০১৯
রাঁচিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করলেন ভারতের ওপেনার রোহিত শর্মা। টেস্ট ক্যারিয়ারে এ প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ নিলেন তিনি। ফলে বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্ট-ওয়ানডে ফরম্যাটে ডাবল সেঞ্চুরির মালিক হলেন হিটম্যান।
এর আগে এ তালিকায় নাম তুলেছিলেন ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার,বীরেন্দ্র শেবাগ ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।
রোহিতের এ ডাবল সেঞ্চুরিতে রেকর্ডের মালিক হলো ভারত। চলতি সিরিজে ভারতের ব্যাটসম্যানরা তিনটি ডাবল-সেঞ্চুরির করলেন। প্রথম টেস্টে ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও দ্বিতীয় টেস্টে অধিনায়ক বিরাট কোহলি ডাবল-সেঞ্চুরি করেছিলেন। আর এ ম্যাচে এসে ডাবল সেঞ্চুরির স্বাদ নিলেন রোহিত। এ প্রথম কোনও টেস্ট সিরিজে ভারতের ব্যাটসম্যানরা তিনটি ডাবল সেঞ্চুরি করলেন।
গতকাল টেস্টের প্রথম দিন সেঞ্চুরি করে ১১৭ রানে অপরাজিত ছিলেন রোহিত। ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিনি। সেঞ্চুরির মতো ডাবল-সেঞ্চুরিও ছক্কা মেরে পূর্ণ করেন ডানহাতি ওপেনার। ভারতের টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ছক্কা মেরে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
ছক্কায় ডাবল সেঞ্চুরি পূর্ণ করে টেস্ট ক্যারিয়ারের ৫০তম ছক্কা পূর্ণ করেন রোহিত। এ ইনিংসে ২৮টি চার ও ৬টি ছক্কায় ২৫৫ বলে ২১২ রানে আউট হন তিনি। ফলে চলমান সিরিজে তার ছক্কার সংখ্যা দাঁড়ালো ১৯টি। একটি টেস্ট সিরিজে সবচেয়ে বেশি ছক্কার বিশ্বরেকর্ড এটি।
চলতি সিরিজে ইতোমধ্যে ৫২৯ রান করেছেন রোহিত। ভারতের পঞ্চম ওপেনার হিসেবে এক সিরিজে পাঁচ শতাধিক রানের রেকর্ড গড়েছেন তিনি। এর আগে সুনীল গাভাস্কার, বীরেন্দ্র শেবাগ, ভিনু মানকড় এবং বুধি কুন্দেরান এক সিরিজের অন্তত পাঁচ শতাধিক রান করেছিলেন।
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- NASA Opens Door to Personal Smartphones in Space
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
















