থাইল্যান্ডের নির্বাচনে ঝড় তুলতে যাচ্ছেন পেতংটার্ন সিনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:১৮ ৮ মে ২০২৩
মশিউর রহমান থাইল্যান্ড থেকে ফিরে : আগামী ১৪ মে থাইল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে দেশজুড়ে চলছে প্রচারনা। নির্বাচনে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওচাকে পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।
তবে আগামী নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বিলিওনেয়ার মেয়ে পায়েটংটার্ন শিনাওয়াত্রার ফেউ থাই পার্টির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় প্রায়ুতের হেরে যাওয়ার আশঙ্কা বেশী।
২০১৪ সালের অভ্যুত্থানের পর দ্বিতীয় এবং ২০২০ সালে ব্যাংককে তরুণদের নেতৃত্বাধীন গণতন্ত্রপন্থী ব্যাপক বিক্ষোভের পর দেশটিতে প্রথমবারের মতো এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশটিতে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং মহামারি পরবর্তী ধীরগতির পুনরুদ্ধারের মাঝে কয়েক সপ্তাহ ধরে নির্বাচনের অনানুষ্ঠানিক প্রচারণা চলছে।
থাইল্যান্ডের নির্বাচনে এবার গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংটার্ন সিনাওয়াত্রা। থাইল্যান্ডের রাজনীতিতে তাদের পরিবারের ব্যাপক জনসমর্থন রয়েছে।
ভোটাররা প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান, এ বিষয়ে গত সপ্তাহে একটি সমীক্ষার ফল প্রকাশিত হয়। এতে দেখা যায়, প্রায়ুত মাত্র ১৫ শতাংশ জনপ্রিয়তা নিয়ে তৃতীয় স্থানে আছেন। থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পায়েটংটার্ন শিনাওয়াত্রার তুলনায় ৩৮ শতাংশ পিছিয়ে আছেন প্রায়ুত।
ব্যাংকক ও পাতায়া শহরে সাধারণ লোকজনের সাথে কথা বলে জানা গেছে, নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনে যে পরিবেশ রয়েছে তাতে পেতংটার্ন সিনাওয়াত্রার জয়ের সম্ভাবনা ৭০ ভাগ।
৩৬ বছর বয়সী পেতংটার্ন কিছুদিন আগে মা হয়েছেন। সে কারণে নির্বাচনী প্রচারণা ভ্রমণ করতে পারেননি । পরিবর্তে, একটি লাল জ্যাকেটে, তার ফেউ থাই পার্টির ট্রেডমার্ক রঙ, ব্যাংককের একটি হাসপাতাল থেকে উত্তরে চিয়াং মাইতে তার সমর্থকদের ভিডিও কল করে ভোট প্রার্থনা করছেন।
রাজনীতিতে নবাগত পেতংটার্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, ২০০১ সাল থেকে তিন দফায় থাইল্যান্ডের রাষ্ট্রক্ষমতায় এসে ফিউ থাই যেসব কাজ শেষ করতে পারেনি, এবার তিনি সেগুলো শেষ করতে চান।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ







