অনুশীলনে মাস্ক পরলেন লিটন
দিল্লির আবহাওয়া ক্রিকেটের উপযুক্ত?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০০ ৩১ অক্টোবর ২০১৯
বায়ুদূষণ ঠেকাতে বৃহস্পতিবার ফিরোজ শাহ কোটলায় মাস্ক পরে অনুশীলন করলেন বাংলাদেশের লিটন দাস। আর এটাই ফের প্রশ্ন তুলে দিল ভারতের রাজধানীতে টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন নিয়ে।
রোববার কোটলায় বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নামবে ভারত।
আনন্দবাজার জানাচ্ছে, দিওয়ালির পর রাজধানীতে ম্যাচ বলে আপত্তি করছেন পরিবেশবিদরা। তাঁদের মতে, নয়াদিল্লিতে কয়েক ঘণ্টা খেলা হলে ক্রিকেটারদেরই দীর্ঘমেয়াদি ক্ষতি। তা ছাড়া দর্শকরাও বায়ুদূষণের শিকার হবেন। প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর এই পরিস্থিতিতে রোববারের ম্যাচ হওয়া উচিত নয় বলে মনে করছেন। তাঁর মতে, ম্যাচ আয়োজনের থেকে দূষণ আটকানো অনেক বেশি গুরুত্বপূর্ণ।
যদিও বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে, কোটলাতেই হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এই আবহেই এ দিন নয়াদিল্লিতে অনুশীলনে নেমে পড়লেন বাংলাদেশের ক্রিকেটাররা। তার মধ্যে লিটন দাসকে দেখা গেল ১০ মিনিটের জন্য মুখে মাস্ক বেঁধে প্রস্তুতি সারতে। তবে ব্যাটিংয়ের সময় তিনি মাস্ক পরেননি। বাংলাদেশের আর কোনও ক্রিকেটার মাস্ক পরেননি।
যদিও ভারতীয় দল দূষণের ইস্যুকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। বিরাট কোহালির অনুপস্থিতিতে যিনি নেতৃত্ব দেবেন, সেই রোহিত শর্মা যেমন বায়ুদূষণকে সমস্যা হিসেবে দেখছেন না। তাঁর কথায়, “আমি সবে এসেছি। পরিস্থিতি কেমন তা বোঝার জন্য খুব একটা সময় পাইনি। আমি যত দূর জানি, ৩ নভেম্বর ঠিকই খেলা হবে। এখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে যখন টেস্ট খেলেছিলাম, তখন সমস্যা হয়নি কোনও। ঠিক কী আলোচনা হচ্ছে, তা জানা নেই। আর আমি কোনও সমস্যাও দেখছি না।”
সাকিব আল হাসানকে ছাড়াই ভারতে গিয়েছে বাংলাদেশ দল। অন্যদিকে, বিশ্রাম দেওয়া হয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। এই অবস্থায় দুপক্ষই দলের দুই সেরা তারকাকে ছাড়াই মুখোমুখি হচ্ছে। বিরাট কোহলি টেস্ট সিরিজে ফেরবেন দলের নেতৃত্বে।
২০১৭ সালে কোটলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলেছিল ভারত। যা ছিল সিরিজের তৃতীয় টেস্ট। সেই টেস্টে শ্রীলঙ্কার ক্রিকেটাররা ফেস মাস্ক পরে খেলেছিলেন। কুয়াশা ও ‘ভেরি পুওর’ বাতাসের জন্য ২০ মিনিট বন্ধ ছিল খেলা।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















