দুর্যোগ-দুর্ঘটনায় করণীয়সমূহ বেশি প্রচারের নির্দেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৬ ১৮ এপ্রিল ২০১৯
প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা মোকাবেলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ব্যবস্থা নেয়ার পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও সবাইকে নিরাপত্তা সচেতন হয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, কোন স্থানে কাজ করেন, কি ধরনের করেন, কোথায় অবস্থান করছেন? সেখানে নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার নিজ তাগিদেই তা জানতে হবে। এক্ষেত্রে সচেতন হওয়ার বিকল্প নেই। নিজেদেরও সেই প্রস্তুতি থাকতে হবে।
দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, কী কী করণীয় সেগুলো বেশি বেশি করে প্রচার করতে হবে। প্রত্যেক প্রতিষ্ঠানকে তা করতে হবে। জাতীয় দুর্যোগের ক্ষেত্রে আমাদের করণীয় কী? সেই নির্দেশনা দেয়া আছে। সেগুলো ব্যাপকভাবে প্রচার করতে হবে। গণমাধ্যমকেও এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক সম্পদ বিদ্যুৎ, গ্যাস, দাহ্য পদার্থ ব্যবহারে সচেতন হতে হবে। মানুষকে সচেতন করতে হবে।সেক্ষেত্রে দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর কর্তব্য সুচারুরূপে পালন না করার বিকল্প নেই।
সরকারপ্রধান বলেন, কিছুদিন আগে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাতে দেখলাম,সেখানে কর্মরতদের মধ্যে কোনো সচেতনতা ছিল না। ভবনে যে ফায়ার এক্সিট আছে সেটাও তারা জানত না।
তিনি বলেন, অনেক ফায়ার এক্সিট বা জরুরি নির্গমন পথে ইন্টেরিয়র সৌন্দর্য বৃদ্ধির জন্য কিংবা সেখানে খালি জায়গায় মালামাল ফেলে রাখা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দুর্যোগ প্রতিরোধের সঙ্গে যারা ব্যবহার করছেন তাদের সচেতনতা থাকা প্রয়োজন। এই সচেতনতা সৃষ্টি একান্ত প্রয়োজন।
প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন দুর্ঘটনা মোকাবেলায় সরকারের বিভিন্ন কার্যক্রম ও সক্ষমতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এসময় সম্প্রতি অগ্নিকাণ্ডে ফ্রান্সের রাজধানী প্যারিসে ৮শ’ বছরের বেশি পুরনো মধ্যযুগীয় স্থাপত্য নটর ডেম ক্যাথেড্রাল ধ্বংস হওয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে দুর্ঘটনার কথা উল্লেখ করেন তিনি।
বঙ্গবন্ধু কন্যা বলেন, দেশের ঘনবসতির কথা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা নিতে হবে। বাংলাদেশ অত্যন্ত ঘনবসতির দেশ। সেটা মাথায় রেখে প্রতিটি পদক্ষেপ নিতে হবে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রিপরিষদ সদস্য, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব

