নাটকীয় ফাইনালে ইন্টারকে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতল সেভিয়া
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৫৯ ২২ আগস্ট ২০২০
উত্তেজনাপূর্ণ ফাইনালে ইতালির ইন্টার মিলানকে ৩-২ গোলে পরাজিত করে ইউরোপা লিগের শিরোপা জিতল স্পেনের সেভিয়া। এ নিয়ে ষষ্ঠবারের মতো ইউরোপের দ্বিতীয় সেরা টুর্নামেন্টের ট্রফি ঘরে তুললো তারা। এর মধ্য দিয়ে শেষ পর্যন্ত স্পেন ও রিয়াল মাদ্রিদের ব্যর্থতা কাটিয়ে সফলতার মুখ দেখলেন কোচ জুলেন লোপেতেগুই।
২০১৮ বিশ্বকাপের ঠিক আগে রিয়ালের দায়িত্ব নেয়ার খেসারত হিসেবে স্পেন জাতীয় দলের চাকরি হারাতে হয়েছিল তাকে। চার মাস পর রিয়ালও ছেড়ে যেতে হয়। কিন্তু সেভিয়ায় প্রথম মেয়াদেই মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক এ গোলরক্ষক নিজের নামের প্রতি সুবিচার করেছেন। লা লিগায় সেভিয়াকে চতুর্থ স্থানে তোলার পর ইউরোপা লিগে জায়ান্ট ইন্টার মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড ও রোমাকে পেছনে ফেলে শিরোপা জয় করলেন।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত লোপেতেগুই বলেন, সৌভাগ্যবশত আমাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এমন একটি ক্লাবের দায়িত্ব আমি পেয়েছিলাম, যে দলটি সত্যিকার অর্থেই একটি বাস্তবসম্মত টিম এবং এদের সঙ্গে কাজ করার অনেক সুযোগ আছে।
অন্যদিকে ইন্টার কোচ অ্যান্তোনিও কন্তে স্বীকার করেছেন, ফাইনালে পরাজয়ের পর মাত্র এক বছরের মধ্যে তার সঙ্গে মিলানের সম্পর্ক হয়তো শেষ হয়ে যেতে পারে। যদিও সিরি-এ লিগে জুভেন্টাসের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে ইন্টার। গত ১০ বছরের মধ্যে এবারই প্রথম ইউরোপীয়ান কোনো আসরের ফাইনালে উঠেছিল ইন্টার।
তিনি বলেন, এ মুহূর্তে আমাদের পুরো মৌসুমটা পর্যবেক্ষণ করতে হবে। প্রতিটি বিষয় বেশ ঠাণ্ডা মাথায় চিন্তা করে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে হবে। সেখানে আমি থাকি বা না থাকি। এ বছরটা সবসময়ই আমার হৃদয়ে থাকবে। মৌসুমটা বেশ দীর্ঘ ছিল, যেখানে অনেক ঘটনাই ঘটেছে। এটা আমার জন্য সত্যিই অসাধারণ একটি অভিজ্ঞতা।
ম্যাচের চার মিনিটের মধ্যেই দিয়েগো কার্লোসের বিপক্ষে পেনাল্টি আদায় করে নেন রোমেলু লুকাকু। এ ফাউলে কার্লোসকে হলুদ কার্ড দেখানো হয়। স্পট কিক থেকে অনেকটা আত্মবিশ্বাসের সঙ্গে মৌসুমের ৩৪তম গোলে ইন্টারকে এগিয়ে দেন লুকাকু। ইন্টারের হয়ে প্রথম মৌসুমেই তিনি তার আদর্শ রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করলেন। এরপর নাভাসের ক্রস থেকে ১২ মিনিটেই সমতা ফেরান ডি জং। ৩৩ মিনিটে এভার বানেগার ফ্রি-কিক থেকে সেভিয়াকে এগিয়ে দেন এ ডাচ তারকা।
ম্যাচ শেষে ডি জং বলেন, আমি এ জয় সেভিয়ার ভক্তদের উৎস্বর্গ করলাম। গ্রুপ পর্ব থেকেই আমার মধ্যে একটি অনুভূতি কাজ করেছে এ শিরোপা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা জানতাম ট্রফিটি জিততে পারলে তা শুধু সেভিয়ার সমর্থকদের জন্যই সম্ভব হবে।
সেভিয়ার এ লিড মাত্র দুই মিনিট স্থায়ী ছিল। মার্সেলো ব্রোজোভিচের সহায়তায় দিয়েগো গোডিনের বুলেট হেডে ৩৫ মিনিটে সমতা ফেরায় ইন্টার। প্রথম ডিফেন্ডার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের ফাইনালে প্রথম গোল করার কৃতিত্ব দেখালেন এ উরুগুইয়ান। যদিও ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে গোল করতে ব্যর্থ হয়েছিলেন গোডিন। দুই ফাইনালে তিনি পরাজয়ের তিক্ত স্বাদ পেলেন।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ইন্টার বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে। এতে করে কার্যত নয় বছরের শিরোপাখরার অপেক্ষা আরো দীর্ঘয়িত হয়েছে। ম্যাচ শেষের ২৫ মিনিট আগে লুকাকু গোলের সবচেয়ে সহজ সুযোগটি পেয়েছিলেন। কিন্তু ইউনাইটেডের বিপক্ষে সেমিফাইনালের জয়ের মতোই সেভিয়া গোলরক্ষক বোনো আরো একবার দুর্দান্ত দক্ষতায় দলকে রক্ষা করেন।
এতে করে আগের পাঁচটি ইউরোপা লিগের ফাইনালে জয়ের মতোই সেভিয়ার সামনে সৌভাগ্য যেন হঠাৎ করেই উপস্থিত হয়। বানেগার আরো একটি ফ্রি-কিক বক্সের ভেতর ইন্টার ক্লিয়ার করতে ব্যর্থ হলে কার্লোসের জোরালো শট ডিফ্লেকটেড হয়ে লুকাকুর আত্মঘাতি গোলে পরিণত হয়। আর এ গোলেই শেষ পর্যন্ত সেভিয়ার জয় নিশ্চিত হয়।
ইন্টার অধিনায়ক সামির হানডানোভিচ বলেন, আমরা খুবই হতাশ, কিন্তু এরপরও আমাদের এগিয়ে যেতে হবে। ভবিষ্যতে এভাবেই আমাদের আরো বেশী গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে আশা করছি। এ ম্যাচ থেকেই নতুন করে আবারো আমরা শুরু করতে চাই।
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- The Epic Voyage That Started the World Cup
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
















