নারাইন তাণ্ডবে চট্টগ্রামকে উড়িয়ে ফাইনালে কুমিল্লা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৮ ১৬ ফেব্রুয়ারি ২০২২
সুনীল নারাইন কি ব্যাটিংয়ের ধার হারিয়েছেন? নাহয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভেঙ্কেটেশ আইয়ারকে রিটেন করিয়েও নিতিশ রানা, আজিঙ্কা রাহানের সঙ্গে অ্যালেক্স হেলসের মতো ওপেনার কিনতে কেন নিলামে ঝাপিয়ে পড়ল কলকাতা নাইট রাইডার্স? আইপিএলের আসন্ন মৌসুমকে সামনে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মঞ্চে ওপেনিংয়ে জায়গা পেয়েই রুন্দ্রমূর্তি ধারণ করলেন নারাইন। ধ্বংসাত্মক ব্যাটিংয়ে যেন এই বার্তাই দিলেন, ফুরিয়ে যাননি তিনি।
বিপিএলে রেকর্ডের পাতা তছনছ করেছেন তিনি। বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৩ বলে অর্ধশতক করে টুর্নামেন্টটির ইতিহাসে সবচেয়ে বলে পঞ্চাশ করার রেকর্ড গড়েন এই ক্যারিবীয়। নারাইনের ব্যাটিং ঝড়ে লণ্ডভণ্ড চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগে ব্যাট করে ১৪৮ রানের সংগ্রহ পায় অধিনায়ক আফিফ হোসেনের দল। ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নারাইনের ১৬ বলে ৫৭ রানের ইনিংসে ৭ উইকেটের বিশাল জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
৪৩ বল হাতে রেখে পাওয়া এই জয়ের ফলে ফাইনালের টিকিট পেল কুমিল্লা। যেখানে আগামী ১৮ ফেব্রুয়ারি মেগা ফাইনালে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের বিপক্ষে লড়বে ইমরুল কায়সের দল।
লক্ষ্য আহামরি বড় ছিল না। ফাইনালের টিকিট পেতে কুমিল্লার ১২০ বলে দরকার ছিল ১৪৯ রান। চট্টগ্রামের পেসার শরিফুল ইসলাম ইনিসের প্রথম বলে লিটন দাসকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু এরপর নারাইন ব্যাট হাতে যে তাণ্ডব চালালেন, তা রীতিমতো দুঃস্বপ্ন হয়ে নেমে আসে চট্টগ্রাম শিবিরে। শরিফুলকে ছক্কায় উড়িয়ে শুরু তার তাণ্ডব। ওই ওভারেই চলে আসে আরো দুই চার।
দ্বিতীয় ওভারে নারাইনের তোপের মুখে পড়েন মিরাজ। দ্বিতীয় ও তৃতীয় বলে ডিপ কভার দিয়ে দুই ছক্কা হাঁকান তিনি। চতুর্থ বলে ওই একই জায়গা দিয়ে চার। পঞ্চম বলে মিরাজকে লং অন দিয়ে বিশাল ছক্কা হাঁকান বাঁহাতি ব্যাটার। ২ ওভারেই কুমিল্লার রান ৪৩। নারাইন যতক্ষণে থামলেন, ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে গেছে চট্টগ্রাম। বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৩ বলে অর্ধশতক করে টুর্নামেন্টটির ইতিহাসে সবচেয়ে বলে পঞ্চাশ করার রেকর্ড গড়েন এই ক্যারিবীয়।
পরে ৫টি চার ও ৬ ছক্কায় মাত্র ১৬ বলে ৫৭ রান করে আউট হন নারাইন। ইমরুল কায়েস ২৪ বলে ২২ রান করে হাওয়েলের শিকার হলেও বড় জয় আটকানো যায়নি কুমিল্লার। ফাফ ডু প্লেসির ২৩ বলে অপরাজিত ৩০ রানের সঙ্গে মঈন আলীর শেষদিকে ১৩ বলে ৩০ রানের তাণ্ডবে ৭ উইকেটের বিশাল জয় পায় কুমিল্লা। এই জয়ের ফলে ফাইনালের টিকিট পেল কুমিল্লা। যেখানে আগামী ১৮ ফেব্রুয়ারি ফাইনালে বরিশালের বিপক্ষে লড়বে কুমিল্লা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে উইল জ্যাকস আর জাকির হাসানের ব্যাটে ভালো শুরু পায় চট্টগ্রাম। তবে সেই তালটা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি দুই জন। ২২ বলে তাদের উদ্বোধনী জুটি থেকে আসে ৩১ রান। শহিদুলের বলে ৯ বলে ১৬ রান করা জ্যাকস আউট হলে ভাঙে এই জুটি। জাকির অবশ্য দেখে শুনে খেলতে গিয়েই ফেরেন সাজঘরে। মঈনের প্রথম শিকারে যখন পরিণত হন তিনি, তখন নামের পাশে ১৯ বলে ২০ রান।
দুই ওপেনারের মাঝে আরো একটি বড় উইকেট হারায় চট্টগ্রাম। আগের ম্যাচটি জেতানোর নায়ক চ্যাডউইক ওয়ালটন ফেরেন মাত্র ২ রান করে। এরপর আফিফ হোসেন (১০), শামীম পাটোয়ারীও (০) সুবিধা করতে পারেননি মঈনের সামনে। এতে দলীয় স্কোর পঞ্চাশ ছুঁতেই ৫ উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম। এতে বড় সংগ্রহের স্বপ্ন ফিকে হয়ে যায়।
ষষ্ঠ উইকেট জুটিতে অবশ্য দলকে টেনে তোলেন মেহেদী হাসান মিরাজ আর আকবর আলি। ৪০ বলের জুটিতে দুই জন যোগ করেন ৬১ রান। দারুণ ব্যাট করতে থাকা আকবর রনিকে তুলে মারতে গিয়ে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন ২০ বলে ৩৩ রান করে। যেখানে সমান ২টি করে চার-ছক্কা মারেন তিনি। আকবরের আউটের পর বেনি হাওয়েল রান আউটে কাটা পড়েন ৩ রান করে।
শেষদিকে ৩টি চার ও ২টি ছয়ে মিরাজের ৩৮ বলে ৪৪ রানের ইনিংসের সঙ্গে মৃত্যুঞ্জয়ের ৯ বলে ১৫ রানের কল্যাণে নির্ধারিত ওভারের আগেই অলআউট চট্টগ্রাম ১৪৮ রানের সংগ্রহ পায়। কুমিল্লার হয়ে তিন ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেন নেন মঈন। শহিদুল ৩ উইকেট নিতে খরচ করেন ৩৩ রান।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















