ঢাকা, ১৯ আগস্ট বুধবার, ২০২৬ || ৪ ভাদ্র ১৪৩৩
good-food
৪৫৪

নারী আইপিএলে জাহানারার দুর্দান্ত বোলিং

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৩ ৫ নভেম্বর ২০২০  

রানী আই পিএলের চলতি আসরের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করে উইকেট পেলেন জাহানারা। বুধবার থেকে শুরু হয়েছে তিন দলের নারী আইপিএল।  টুর্নামেন্টটির নাম উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। বাংলাদেশের দুই তারকা জাহানারা আলম এবং সালমা খাতুন খেলছেন এই  টুর্নামেন্টটে।

উদ্বোধনী দিনে মাঠে নেমেছেন জাহানারা আলম। ভেলোসিটির হয়ে খেলছেন জাহানারা। প্রতিপক্ষ গত আসরের চ্যাম্পিয়ন সুপারনোভাস। শারজায় টস জিতে সুপারনোভাকে ব্যাট করতে পাঠিয়েছেন জাহানারার দল ভেলোসিটির অধিনায়ক মিথালি রাজ।
সুপারনোভার শ্রীলঙ্কান ওপেনার চামারি আত্তাপাত্তু জয়াঙ্গিনির উইকেট তুলে নেন জাহানারা। যিনি আবার সুপারনোভার হয়ে করেছেন সর্বোচ্চ ৪৪ রান। নিজের শেষ ওভারে আরও একটি উইকেট তুলে নেন জাহানারা। তার দ্বিতীয় শিকারে পরিণত হন সুপারনোভার অধিনায়ক হারমানপ্রিত কাউর। ২৭ বলে ৩১ রান করে বিধ্বংসী হয়ে উঠছিলেন হারমানপ্রিত। কিন্তু জাহানারাকে মোকাবেলা করতে গিয়ে শিখা পান্ডের হাতে ক্যাচ দেন তিনি।
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর