নারীদের পর এসএ গেমস ক্রিকেটে স্বর্ণ জিতল পুরুষরাও
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩০ ৯ ডিসেম্বর ২০১৯
নারী দলের পর এসএ গেমসে স্বর্ণ জিতল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলও। সোমবার টুর্নামেন্টের ফাইনালে শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩। গতকাল নারীদের ফাইনালে লংকাকেই ২ রানে হারান সালমারা।
নেপালের কীর্তিপুরে টস জিতে প্রথমে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দেন শ্রীলংকার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও নিশান মাধুশকা। ৪ দশমিক ৪ ওভারেই ৩৬ রান তোলেন তারা। বাংলাদেশের পেসার সুমন খান লংকার উদ্বোধনী জুটি ভাঙেন। ১৬ রান করা মাধুশকাকে শিকার করেন তিনি।
এরপর একই ওভারে শ্রীলংকার দুই উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। ফলে ৪১ রানে ৩ উইকেট হারায় তারা। এই চাপ থেকে আর ঘুড়ে দাঁড়াতে পারেননি লংকানরা। ফলে পুরো ২০ ওভার ব্যাট করে মাত্র ১২২ রানে অলআউট হন তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন শাম্মু আসান। এছাড়া নিশাঙ্কা ২২ করে ফিরেন। বাংলাদেশের হাসান ২০ রানে ৩ এবং তানভীর ইসলাম ২৮ রানে ২ উইকেট নেন।
জবাবে ভালো শুর করেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। বলের সঙ্গে পাল্লা দিয়েই রান তুলছিলেন তারা। অষ্টম ওভারে দলীয় ৪৪ রানে ভাঙে দেশের প্রথম জুটি। ৪টি চারে ২৮ বলে ২৭ রান করে ফিরে যান সৌম্য।
তার বিদায়ে ক্রিজে ওপেনার সাইফের সঙ্গী হন অধিনায়ক নাজমুল। জুটি বেঁধেই মারমুখী মেজাজ দেখান দু’জনে। তাতে বাংলাদেশের জয়ের পথ সহজ হয়ে যায়। দ্বিতীয় উইকেটে ২২ বলে ৩৯ রান যোগ করেন সাইফ-শান্ত।
৩টি চার ও ২টি ছক্কায় ৩০ বলে ৩৩ রান করে আউট হন সাইফ। তার বিদায়ে শান্ত’র সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের দিকে এগিয়ে নিতে থাকেন ইয়াসির আলি। কিন্তু জয় থেকে ১৫ রান দূরে থাকতে আউট হন তিনি। ১টি করে চার-ছক্কায় ১৬ বলে ১৯ রান করেন ইয়াসির।
তবে আফিফ হোসেনকে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন শান্ত। ১১ বল বাকী রেখেই এসএ গেমসে স্বর্ণ জয় নিশ্চিত করে তারা।
২টি চার ও ১টি ছক্কায় ২৮ বলে অপরাজিত ৩৫ রান করেন শান্ত। ৭ বলে অপরাজিত ৫ রান করেন আফিফ।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















