নিউজিল্যান্ডে ভালো খেলার কৌশল জানালেন মাহমুদউল্লাহ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪৬ ৮ মার্চ ২০২১
চলমান নিউজিল্যান্ড সফরে সাফল্য পেতে তিন বিভাগে ভালো খেলার পাশাপাশি দলগতভাবে খেলার ওপরর জোর দিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের জন্য নিউজিল্যান্ড সফর কঠিন হতে যাচ্ছে। দেশটির মাটিতে কখনই ম্যাচ জিততে পারেনি টাইগাররা। এখন পর্যন্ত ৯ টেস্ট, ১৩ ওয়ানডে ও চার টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে তারা। ২৬ ম্যাচের সবটিতেই হেরেছে বাংলাদেশ।
তবে নিউজিল্যান্ডের কন্ডিশন কঠিন জেনেও সীমিত ওভারের ক্রিকেটে রেকর্ডের ভিত্তিতে বাংলাদেশের খেলোয়াড়রা ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। এছাড়া বর্তমানে টগবগে মেজাজে রয়েছে কিউই দল। সম্প্রতি প্রতিবেশি অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় মাহমুদউল্লাহ বলেন, ‘নিউজিল্যান্ডের কন্ডিশন সবসময়ই চ্যালেঞ্জিং। এটি আমাদের পক্ষে সহজ হবে না। দল হিসেবে আমাদের তিন বিভাগেই পারফরমেন্স করতে হবে। স্বাগতিকরা দারুণ ছন্দে রয়েছে। সদ্যই তারা অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে। তাদের শক্তির কথা চিন্তা করাই আমাদের জন্য ভালো হবে। আমাদের শক্তি ও দুর্বলতাগুলো নিয়ে ভাবতে হবে। আমি মনে করি, আমাদের যদি ভালো ক্রিকেট খেলার মানসিকতা থাকে, তাহলে আমরা ভালো করতে পারবো।’
ফেব্রুয়ারির শেষ সপ্তাহে তিন ম্যাচ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পা রাখে বাংলাদেশ। বর্তমানে নিয়নুযায়ী কোয়ারেন্টাইনে রয়েছে টিম টাইগার। এর মধ্যে ছোট-ছোট গ্রুপে অনুশীলন শুরু করেছে তারা। বর্তমানে দু’ঘণ্টা অনুশীলন করার অনুমতি পেয়েছেন মাহমুদউল্লাহরা।
১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে পুরো দল অনুশীলন করার অনুমতি পাবে। বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষ হওয়ার একদিন আগে আবারো করোনা পরীক্ষা করা হবে খেলোয়াড়দের।
মাহমুদউল্লাহ বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা অনুশীলন করছি। উইকেটও খুব ভালো। আমরা আমাদের দু’ঘণ্টা সর্বাত্মক চেষ্টা করছি এবং এটি উপভোগ করছি। কোয়ারেন্টাইনের আরও একটি দিন আছে। আমি প্রার্থনা করছি, যাতে সবার ফল নেগেটিভ আসে এবং সবাই বাইরে যেতে পারে।’
অতীত অভিজ্ঞতা থেকে তিনি জানান, নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো করতে হলে বাউন্সের সঙ্গে ব্যাটসম্যানদের মানিয়ে নিতে হবে, বোলারদের সঠিক লাইনে বল করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমি উইকেট বোঝার চেষ্টা করি। আমি উইকেটের বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করি। কারণ, এখানে সর্বদা বাউন্স থাকে। তাই মানিয়ে নেয়ার প্রয়োজন রয়েছে। বেসিক ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের মৌলিক কাজগুলো সঠিকভাবে করতে পারি, তাহলে ফলাফল ভালো হবে।’
সাইলেন্ট কিলার বলেন, ‘আমার মনে হয়, নিউজিল্যান্ডে বোলিং করাটা বোলারদের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে। তাদের সঠিক লেন্থে থাকতে হবে। কারণ, এখানে সঠিক লাইন লেন্থ খুব গুরুত্বপূর্ণ। যদি তারা সঠিক লাইন লেন্থ সর্ম্পকে ধারণা রাখতে পারে, তাহলে বাউন্ডারি আটকাতে পারবে। সহজে বাউন্ডারি না দেয়ার জন্য আমাদের সর্তক থাকতে হবে এবং ধারাবাহিকভাবে সঠিক লাইন লেন্থ বজায় রাখতে হবে।’
ডুনেডিন ইউনিভার্সিটি অব ওটাগোতে আগামী ২০ মার্চ থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ২৩ মার্চ হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ২৬ মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
প্রথম ও তৃতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৪টায়। আর দ্বিতীয়টি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। হ্যামিল্টনের সিডন পার্কে ২৮ মার্চ বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ৩০ মার্চ ও ১ এপ্রিল হবে পরের দু’টি টি-টোয়েন্টি। শেষ দু’টি টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















