নিজেকে যুদ্ধকালীন প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪৮ ১৯ মার্চ ২০২০
ইতালিতে বুধবার করোনাভাইরাসে প্রায় ৫০০ জন মারা গেছেন। এ সংখ্যা অন্য কোনো দেশে একদিনে মারা যাওয়া যেকোনও সংখ্যার চেয়ে বেশি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ভাইরাসের বিরুদ্ধে নতুন কার্যকরি পদক্ষেপের নির্দেশনা দিয়েছেন এবং নিজেকে যুদ্ধকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ২ লাখ ছাড়িয়েছে। রাষ্ট্রসমূহ নতুন কার্যকরী ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। মার্কিন কংগ্রেস ১০০ বিলিয়ন মার্কিন ডলার জরুরি ত্রাণ প্যাকেজ অনুমোদন দিয়েছে। ট্রাম্প সামরিক জাহাজে হাসপাতাল চালুর ঘোষণা দিয়েছেন। এদিকে ইউরোপে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল নাগরিকদের উদ্দেশ্যে এক আবেগঘন বক্তব্য দিয়েছেন।
টেলিভিশনে তিনি তার বক্তব্যে বলেন,দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে আমাদের দেশ এমন কোনো ঝুঁকির মুখোমুখি হয়নি, যা মোকাবেলায় আমাদের সম্মিলিত সংহতির প্রয়োজন ছিল।
ইতালিতে একদিনে ৪৭৫ জনের মৃত্যু এবং সারাবিশ্বে ৮ হাজার ৭০০ মানুষ এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন। চীনে গত ডিসেম্বরে প্রথম এ ভাইরাসের উৎপত্তি হলেও মৃত্যু সংখ্যায় ইউরোপ এখন এশিয়ার ওপরে অবস্থান করছে।
ইতালি বিশ্বে করোনায় তিনভাগের একভাগ মৃত্যুর রেকর্ড সৃষ্টি করেছে। সেখানে সব প্রকার বাণিজ্য ও গণজমায়েত বন্ধ করে দেয়া হয়েছে। বিশ্বের অন্যান্য দেশও এ ধরণের পদক্ষেপ নিয়েছে।
ইতালির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রধান সিলভিও ব্রুসাফেরো সাংবাদিকদের বলেন, যেন কেউ মারা না যায়, সেটাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত।
তিনি বলেন,যদি আরো কিছুদিন আগে এ ধরনের ব্যবস্থা নেয়া হতো ভালো ফল পাওয়া যেতো।
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ভাইরাসের কারণে অর্থনৈতিক ক্ষতিপুরণে ৭৫০ বিলিয়ন বন্ড-ক্রয়ের ঘোষণা দেয়। এরপর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রো টুইটারে ‘অর্থনৈতিক সংহতির’ পুন: আহ্বান জানিয়েছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সহযোগীদেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে দেশের স্কুলসমূহ শুক্রবার থেকে বন্ধ ঘোষণা করেছেন। যুক্তরাজ্যে এখন মৃতের সংখ্যা শতাধিক। আইনপ্রণেতাগণ প্রধানমন্ত্রীকে সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বে পার্লামেন্ট এলাকাকে বিশেষভাবে সংক্রমিত এলাকা বলে সতর্ক করেন।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তে অত্যাবশ্যকীয় ছাড়া ভ্রমণ ৩০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছেন।
আন্তর্জাতিক শ্রম সংস্থা হুঁশিয়ার করেছে, এ মহামারীর কারণে আরো প্রায় আড়াই কোটি লোক কর্মহীন হয়ে পড়বে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসাস কোভিড-১৯-কে এক নজিরবিহীন হুমকি হিসেবে বর্ণনা করেন।
এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি প্রতিটি দেশকে একযোগে প্রাণঘাতী অভিন্ন শত্রু এ ভাইরাস মোকাবেলার আহ্বান জানান। তিনি বিশেষভাবে আফ্রিকাকে হুঁশিয়ার করেন এবং অত্যন্ত খারাপ পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।
আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে প্রথম ভাইরাসে এক ব্যক্তির মৃত্যু হয়। বুরকিনা ফ্রাসোর কর্মকর্তারা জানান, এক উচ্চপদস্থ রাজনীতিবিদ রোজ মারি কমপাওরি ৬২ বছর বয়সে মারা গেছেন। তিনি সংসদের প্রথম ভাইস-প্রেসিডেন্ট ছিলেন।
আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে ৬০০ মানুষ ভাইরাসে আক্রান্ত। সেখানে ভঙ্গুর স্বাস্থ্য সেবা ব্যবস্থা বিদ্যমান থাকায় বিশেষ হুমকির আশংকা দেখা দিয়েছে। ল্যাতিন আমেরিকায় ১৩০০ জন আক্রান্ত হয়েছেন। সবচেয়ে জনবহুল দেশ ব্রাজিল মঙ্গলবার প্রথম এক ব্যক্তির মৃত্যুর ঘোষণা দিয়েছেন।
ব্রাজিলে মন্ত্রিপরিষদের দুজন মন্ত্রীর এবং সিনেট প্রধানের ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে মার্কিন কংগ্রেসের দুই সদস্যও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মালয়েশিয়া ইতোমধ্যেই বহিরাগতদের ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করেছে। ভিয়েতনাম ইউরোপীয় বেশকটি দেশের অনুপ্রবেশ নিষিদ্ধ করেছে।
অস্ট্রেলিয়ায় আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়নের ৩০ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা জারির একদিন পর ইইউ কমিশন প্রধান উরসুলা ভন ডার লেয়েন রাজনীতিবিদরা এ ভাইরাসের হুমকিকে প্রাথমিকভাবে খাটো করে দেখেছেন বলে উল্লেখ করেন।
এশিয়ায় করোনায় বিশেষ ক্ষতিগ্রস্ত চীন এবং দক্ষিণ কোরিয়ায় সাম্প্রতিক দিনগুলোতে নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে এসেছে।
জানুয়ারি মাসে প্রতিদিনের আক্রান্তের সংখ্যা নির্ণয় শুরুর পর থেকে চীনে বৃহস্পতিবার প্রথম নিজ দেশের কোনো নাগরিক আক্রান্ত না হওয়ার খবর দিয়েছে। তবে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, সেখানে বহিরাগত আরো ৩৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। গত দুই সপ্তাহের মধ্যে এ আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ










