নিজেদের পাতা ফাঁদেই ধরা খেল বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:২৮ ৬ সেপ্টেম্বর ২০২১
সিরিজ নিশ্চিত করার ম্যাচে ছন্নছাড়া বাংলাদেশ। নিউজিল্যান্ড স্পিনারদের বিষে নীল হলো টাইগার ব্যাটিং লাইনআপ। তৃতীয় ম্যাচে মাত্র ৭৬ রানে গুটিয়ে গেল মাহমুদউল্লাহ বাহিনী। এ যেন নিজেদের পাতা ফাঁদেই ধরা খেল তারা। এতে তাদের অপেক্ষা বাড়ল। আর স্বাগতিকদের ৫২ রানে হারিয়ে সিরিজে টিকে রইল কিউইরা।
১২৯ রানের টার্গেটে বড় দায়িত্ব ছিল দুই ওপেনার লিটন-নাঈমের ওপর। তবে আস্থার প্রতিদান দিতে পারেননি তারা। লিটন ফেরেন ব্যক্তিগত ১৫ রানে। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। একে একে ফেরেন মেহেদি-সাকিবরা।
অবশ্য ওপেনার নাঈমের মন্থর ব্যাটিং কিছুক্ষণ আশা জিইয়ে রাখে। তবে তিনি ১৯ বলে ১৩ রান করে ফিরলে হুড়মুড় করে ভেঙে পড়ে টাইগার ব্যাটিং অর্ডার। দলের প্রয়োজনে এদিন ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হন আফিফ-সোহান-সাইফউদ্দিনরা। মুশফিকুর রহিমের ৩৭ বলে ২০ রানের অপরাজিত ইনিংসটা শুধু পরাজয়ের ব্যবধানটাই কমিয়েছে।
নিউজিল্যান্ডের হয়ে এদিন বল হাতে ছড়ি ঘুরিয়েছেন এজাজ প্যাটেল ও কোল ম্যাকনকি। ১৬ রান খরচায় এজাজ নিয়েছেন ৪ উইকেট। আর ১৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন ম্যাকনকি।
এর আগে টসে জিতে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১২৮ রান করে নিউজিল্যান্ড। দুই ওপেনারে ভর করে ভালো কিছুর ইঙ্গিত দেয় ব্ল্যাক ক্যাপরা। তবে জোড়ায় জোড়ায় উইকেট হারিয়ে সেই শুরুটা ধরে রাখতে পারেনি টানা দুই ম্যাচ হারা টম লাথামের দল। ৬২ রানেই ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় তারা।
সেখান থেকে দারুণভাবে বিপর্যয় সামাল দেন টম ব্ল্যান্ডেল-হেনরি নিকোলস জুটি। প্রথমে ধীরগতির শুরুর পর অপরাজিত থাকা এ জুটিতে আসে ৬০ রান। তাতে ভর করেই মূলত ১২৮ রানের পুঁজি পায় সফরকারীরা। এর মধ্যে ব্ল্যান্ডেল করেন ৩০ বলে ৩০ রান, আর নিকোলসের ইনিংসটা ২৯ বলে ৩৬ রানের।
এছাড়া ব্যাট হাতে ২০ রান করে করেন রাচিন রবীন্দ্র ও উইল ইয়ং। আর ১৫ রান আসে ফিন অ্যালেনের ব্যাট থেকে। টাইগারদের হয়ে ৪ ওভারে ২৮ রান খরচায় ২ উইকেট নেন সাইফউদ্দিন। আর ১টি করে উইকেট ঝুলিতে ভরেন মোস্তাফিজ, মেহেদি ও মাহমুদউল্লাহ।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















