পাকিস্তানকে হারালো বাংলাদেশের মেয়েরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:১৪ ২০ ফেব্রুয়ারি ২০২০
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে প্রস্তুতিতে আত্মবিশ্বাসের পারদ বাড়িয়ে নিল নারী ক্রিকেটাররা। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ৫ রানে হারালো তারা।
হোক সাধারণ প্রস্তুতি ম্যাচ, তবু প্রতিপক্ষ ভারত বা পাকিস্তান হলে বাংলাদেশের যেকোনো ম্যাচই পায় বাড়তি আগ্রহ, ছড়িয়ে যায় বাড়তি উত্তাপ। তেমনই এক ম্যাচে পাকিস্তান নারী ক্রিকেট দলকে হেসে-খেলে হারায় বাংলাদেশ।
শুক্রবার শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব। তার আগে বৃহস্পতিবার আনুষ্ঠানিক প্রস্তুতি পর্বের শেষদিনে মাঠে নেমেছিল অংশগ্রহণকারী দলগুলো। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ ও পাকিস্তানের নারী ক্রিকেট দল।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ব্রিসবেনে অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে প্রথমে ব্যাটিং নেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। তবে পুঁজিটা বড় গড়তে পারেনি তার দল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১১ রান করেন লাল-সবুজ জার্সিধারীরা।
এ ম্যাচে জাহানারা আলমের করা দুর্দান্ত শেষ ওভারে ৫ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগে ব্যাট করে বাংলাদেশ দল ৮ উইকেট হারিয়ে করেছিল ১১১ রান। জবাবে ১০৬ রান করতেই সবকয়টি উইকেট হারিয়েছে পাকিস্তান।
১১২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। তবু একপ্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট করছিলেন দলের ওপেনার ও সাবেক অধিনায়ক জাভেরিয়া খান।
অপরপ্রান্তে আয়েশা নাসিম (৩ বলে ১), অধিনায়ক বিসমাহ মাহরুফ (৫ বলে ২) ও উমাইমা সোহেলকে (৪ বলে ৪) সাজঘরে পাঠিয়ে মাত্র ২৩ রানেই ৩ উইকেট তুলে নেন সালমা-জাহানারারা।
চতুর্থ উইকেটে ২৭ রান যোগ করেন দুই সাবেক অধিনায়ক নিদা দার ও জাভেরিয়া। দলীয় পঞ্চাশ পূরণ হতেই নিদাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান পান্না ঘোষ। টিকতে পারেননি ইরাম জাভেদ (১৩ বলে ৫), পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন দলীয় ৫৯ রানের মাথায়।
তখনও ৫০ বলে ৫৫ বলে রান করতে হতো পাকিস্তানকে। আশার আলো হয়ে টিকে ছিলেন জাভেরিয়া খান। ইনিংসের ১৬তম ওভারে জাভেরিয়াসহ দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে তুলে দেন অফস্পিনার খাদিজা তুল কুবরা। নিজের ৪ ওভারের স্পেলে মাত্র ১১ রান খরচায় ৩ উইকেট নেন খাদিজা।
আউট হওয়ার আগে জাভেরিয়া ৫ চারের মারে ৩৪ বলে করেন ৪১ রান। তার বিদায়ে ম্যাচ থেকে ছিটকেই যায় পাকিস্তান। তবে ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন ফাতিমা সানা। অপরপ্রান্তে ২৩ বলে ১৮ রান নিয়ে অপরাজিত ছিলেন আলিয়া রিয়াজ।
শেষ ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিলো ১০ রান। প্রথম বলে দুই রান নেন আলিয়া। দ্বিতীয় বলেই তাকে বোল্ড করে দেন জাহানারা। তৃতীয় বলে আবার দুই রান নেন শেষ ব্যাটসম্যান ডিয়ানা বাইগ। চতুর্থ বলে আবারও সরাসরি বোল্ড করেন জাহানারা। ফলে ৫ রানের জয় পায় বাংলাদেশ।
বল হাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন জাহানারাই। নিজের ৩.৪ ওভারের স্পেলে ২২ রান খরচ করেন তিনি। এছাড়া সালমা ২৮ রানে ২, খাদিজা ১১ রানে ৩ ও পান্না ঘোষ ১০ রানে নিয়েছেন ১টি উইকেট।
এর আগে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন। তার দলের বড় সংগ্রহের সম্ভাবনার মাঝে কাঁটা হয়ে দাঁড়িয়ে যায় রানআউট। টপঅর্ডারের তিন ব্যাটসম্যান আউট হয়েছেন রানআউটের ফাঁদে পড়ে। না হয় দলীয় সংগ্রহ ১১১ রানের চেয়েও বেশি হতে পারতো।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেছেন ওপেনার মুর্শিদা খাতুন। দলীয় ৮৩ রানের মাথায় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। দুর্ভাগ্যের বিষয় হলো, তিনিও থেমেছেন রানআউট হয়ে। নিজের ইনিংসে ৬টি চার মারেন মুর্শিদা।
এছাড়া ফারজানা হক ৩১ বলে ২১, নিগার সুলতানা ১৩ এবং রিতু মণি ১৭ বলে ১৪ রান করেন। দুই অঙ্কে যেতে পারেননি দলের অন্য কেউ। তারকা অলরাউন্ডার রুমানা আহমেদ আউট হন ৯ বলে ৬ রান করে।
বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ রয়েছে 'এ' গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টে অন্য দলগুলোর শক্তিমত্তা বিবেচনায় বাংলাদেশ দলকে আন্ডারডগই বলা চলে। ফাইনাল বা সেমিফাইনাল পরে, গ্রুপপর্বে এক-দুইটি জয় পেলেও সেটি ধরা হবে সাফল্য হিসেবেই।
দলের অধিনায়ক সালমা খাতুনেরও জানা আছে এটি। তাই তিনি মূলত স্মার্ট ক্রিকেট খেলার লক্ষ্য নিয়েই পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়াতে। বাস্তবতা মাথায় রেখেই সালমার লক্ষ্য, অন্তত এক-দুইটি জয়। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আবার আশাবাদী এ দল নিয়ে। তার বিশ্বাস আছে, নারী দল আরও সাফল্য এনে দেবে।
আগামী ২১ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লড়বে অস্ট্রেলিয়া ও ভারতের নারীরা। আর বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ ফেব্রুয়ারি। ম্যাচটি হবে পার্থের ওয়াকা গ্রাউন্ডে। গ্রুপপর্বে পরের তিন ম্যাচ যথাক্রমে অস্ট্রেলিয়া (২৭ ফেব্রুয়ারি, ক্যানবেরা), নিউজিল্যান্ড (২৯ ফেব্রুয়ারি মেলবোর্ন) এবং শ্রীলঙ্কার বিপক্ষে (২ মার্চ, মেলবোর্ন)।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দল :
সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা, মুরশিদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিঙ্কি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, শুভানা মোস্তারি।
স্ট্যান্ডবাই :
শায়লা শারমিন, সুরাইয়া আজমিম, লতা মণ্ডল।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















