পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল ভারত-পাকিস্তান
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:২৫ ২৫ জানুয়ারি ২০২৩
২০১৯ সালে পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল ভারত-পাকিস্তান। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই দাবি করেছেন। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
ওই বছরের ফেব্রুয়ারিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আত্মঘাতী বোমা হামলা হয়। পরে পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত। সেসময় নিজেদের ভূখণ্ডে একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান। সেই সঙ্গে বিমানটির পাইলটকে আটক করে পাক সেনাবাহিনী।
একপর্যায়ে যুক্তরাষ্ট্রের বেসামরিক গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধান হিসেবে কাজ করেন পম্পেও। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ কূটনীতিকের দায়িত্ব পালন করেন তিনি।
‘নেভার গিভ অ্যান ইঞ্চি’তে এই দুই সময়ের স্মৃতিকথা লিখেছেন পম্পেও। তিনি বলেন, ২০১৯ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি তৈরি হয়। তবে মার্কিন প্রশাসনের হস্তক্ষেপে সেই অবস্থান থেকে সরে আসে দুই চিরশত্রু দেশ।
সাবেক ইউএস কূটনীতিক বলেন, ওই সময় উদ্ভূত পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে কথা বলি আমি। তিনি আমাকে জানান, বিমান হামলার পরিপ্রেক্ষিতে পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। পাল্টা জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে ভারতও।
পম্পেও বলেন, সেই বছরের ২৭ থেকে ২৮ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তানের মধ্যে পারমাণবিক উত্তেজনা সৃষ্টি হয়। সেসময় মার্কিন-উত্তর কোরিয়া শীর্ষ সম্মেলনে ভিয়েতনামের হ্যানয়ে ছিলাম আমি। ভয়াবহ ওই পরিস্থিতি উত্তোরণে নয়াদিল্লি ও ইসলামাবাদের সঙ্গে রাতভর কাজ করি আমরা।
তিনি বলেন, ওই রাতের কথা আমি কখনও ভুলব না। পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা চলছিল। সেই জটিলতার মধ্যে কাশ্মীর সীমান্ত নিয়ে কয়েক দশক ধরে চলা বিরোধের জেরে একে অপরকে হুমকি দিতে শুরু করে ভারত ও পাকিস্তান।
মার্কিন কূটনীতিক আরও জানান, আমি সুষমাকে বলি, হুট করে যেন কোনো সিদ্ধান্ত না নেন। অবস্থা বোঝার জন্য আমাদের কিছু সময় দেন। পরে ইউএস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের সঙ্গে কাজ শুরু করি। সেসময় পাকিস্তানের ‘মূল নেতা’ সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গেও কথা বলি।
পম্পেও বলেন, একপর্যায়ে উভয়পক্ষকে শান্ত করতে সক্ষম হই। ভয়ানক পরিণতি এড়াতে আমরা সেই রাতে যা করেছি তা অন্য কেউ করতে পারতো না।
তবে এই দাবি নিয়ে তাৎক্ষণিক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ










