প্রথম দিন সমান সমান বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৪ ১১ ফেব্রুয়ারি ২০২১
ঢাকা টেস্টের প্রথম দিন শেষে সমান-সমান অবস্থায় রয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে এনক্রুমার বোনারের হাফসেঞ্চুরিতে দিন শেষে ৫ উইকেটে ২২৩ রান করেছে সফরকারীরা। বোনার ৭৪ রানে অপরাজিত আছেন।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে তিন পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে ইনজুরিতে পড়া সাদমান ইসলাম এবং সাকিব আল হাসানের পরিবর্তে এ টেস্টের একাদশে সুযোগ পান সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন। এছাড়া পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে ডানহাতি আবু জায়েদকে একাদশে নেয়া হয়।
ওয়েস্ট ইন্ডিজ একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার কেমার রোচের পরিবর্তে সুযোগ হয়েছে আলজারি জোসেফের। শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। সতীর্থ জন ক্যাম্পবেলকে নিয়ে দলকে দারুণ সূচনা এনে দেন অধিনায়ক ক্রেইগ ব্যাথওয়েট। ১৫তম ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে দলের স্কোর হাফসেঞ্চুরিতে পৌছে দেন ব্র্য্যাথওয়েট।
তবে ২১তম ওভারের চতুর্থ বলে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। কাম্পবেলের বিপক্ষে লেগ বিফোরের আবেদনে সাড়া দেন অনফিল্ড আম্পায়ার। তবে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ক্যাম্পবেল। আউট হওয়ার আগে ৬৮ বল খেলে ৫ চার ও ১ ছক্কায় ৩৬ রান করেন তিনি।
এরপর তিন নম্বরে নামা শায়নে মোসলেকে নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যান ব্র্যাথওয়েট। তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৮৪ রান। বিরতি থেকে ফিরে মোসলেকে হারায় ক্যারিবীয়রা। পেসার জায়েদের বলে ইনসাইড এজড হয়ে বোল্ড হন ৩৮ বলে ৭ রান করা মোসেলে। তার আউটের ক্রিজে ব্র্যাথওয়েটের সঙ্গী হন বোনার। একপ্রান্ত দিয়ে রানের চাকা সচল রেখে ৩৯তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর তিন অংকে নিয়ে যান ব্র্যাথওয়েট।
উইকেটে সেট হয়ে থাকা ব্র্যাথওয়েট হাফসেঞ্চুরির প্রত্যাশায় ছিলেন। কিন্তু অকেশনাল বোলার হিসেবে আক্রমণে এসে নিজের তৃতীয় ওভারেই ব্র্যাথওয়েটের মতো গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে শিকার করেন সৌম্য। প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে ৪৭ রানে আউট হন ব্র্যাথওয়েট। তার ১২২ বলের ইনিংসে ৪ চার ছিলো।
ব্র্যাথওয়েটকে হারিয়ে যখন চাপ অনুভব করছিলো ওয়েস্ট ইন্ডিজ, তখন সেই চাপ আরও বাড়িয়ে দেন জায়েদ। প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে অনবদ্য ২১০ রান করে অবিশ্বাস্যভাবে দলকে ম্যাচ জেতানো কাইল মায়ারসকে ৫ রানের বেশি করতে দেননি তিসি। এতে ১১৬ রানে চতুর্থ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।
এ অবস্থায় চা-বিরতি পর্যন্ত আর কোনও উইকেট পতন হতে দেননি বোনার-জার্মেই ব্লাকউড। ৪ উইকেটে ১৪৬ রান নিয়ে চা-বিরতিতে যায় ক্যারিবীয়রা। এসময় বোনার ৩০ ও ব্লাকউড ১৮ রানে অপরাজিত ছিলেন।
বিরতি থেকে ফিরে দলের ইনিংসের ভিত গড়তে থাকেন বোনার ও ব্ল্যাকউড। দুই ওপেনারের পর এ জুটিও হাফসেঞ্চুরি পূর্ণ করেন। এতে ভালো অবস্থায় পৌঁছাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। সেই পথে বাঁধা হয়ে দাড়ান তাইজুল। নিজের ডেলিভারিতে নিজেই ক্যাচ নিয়ে ব্ল্যাকউডকে থামান তিনি। ১৪৫ বলে বোনার-ব্লাকউডের জুটির সমাপ্তি ঘটে। ৫ চারে ২৮ রান করেন ব্লাকউড।
দলীয় ১৭৮ রানে পঞ্চম উইকেট পতনের পর দলের হাল ধরেন বোনার-উইকেটরক্ষক জসুয়া ডা সিলভা। দিন শেষে ৪৫ রানে অবিচ্ছিন্ন থেকে যান তারা। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে দ্বিতীয় হাফসেঞ্চুরি তুলে ৭৪ রানে অপরাজিত থাকেন বোনার। ১৭৩ বলের ইনিংসে ৬ চার মারেন তিনি। ২০ রানে অপরাজিত থাকেন সিলভা। বাংলাদেশের জায়েদ-তাইজুল ২ করে এবং মিডিয়াম পেসার সৌম্য ১ উইকেট নেন।
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- The Epic Voyage That Started the World Cup
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
















