প্রথম দিবা-রাত্রির টেস্ট স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪৪ ২১ নভেম্বর ২০১৯
ইন্দোর টেস্টে বাজেভাবে হারের পরও প্রথম দিবা-রাত্রির টেস্টকে স্মরণীয় করে রাখতে শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাত্র তিনদিনে ইনিংস ও ১৩০ রানে হেরেছে টাইগাররা। এমন অবস্থায় গোলাপি বলে প্রথমবারের মতো খেলতে নামতে হচ্ছে তাদের। টিম ইন্ডিয়ার জন্যও এটি প্রথম দিবা-রাত্রির টেস্ট।
ইতোমধ্যে কলকাতা টেস্টের প্রথম তিনদিনের টিকিট বিক্রি হয়ে গেছে। টেস্ট ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে ‘আনন্দের নগরী’ বানিয়ে গোলাপি আবরণে রাঙিয়ে তোলা হয়েছে কলকাতাকে।
ঐতিহাসিক টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে। টস’এর আগে হেলিকপ্টার থেকে নেমে ইডেন গার্ডেনে দুই অধিনায়কের হাতে গোলাপি বল তুলে দিবেন ভারতীয় সেনাবাহিনীর প্যারাট্রুপাররা।
আর বেল বাজিয়ে ম্যাচের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টের প্রতিপক্ষ ছিল ভারত। তাই ওই টেস্টের সব সদস্যকে দিবার-রাত্রির ম্যাচে আমন্ত্রণ জানানো হয়েছে। সব খেলোয়াড়দের সম্মান জানাবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। বাংলাদেশের প্রথম টেস্টে ভারতের অধিনায়কত্ব করেছিলেন বিসিসিআইর বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলী।
বাংলাদেশের অভিষেক টেস্টের দুই খেলোয়াড় আমিনুল ইসলাম বুলবুল ও আল শাহরিয়ার রোকন ইতোমধ্যে কলকাতায় পৌঁছেছেন। ওই টেস্টে সেঞ্চুরি করেছিলেন বুলবুল। টেস্টকে সামনে রেখে পুরো শহরকেই যেন গোলাপি রঙে সাজানো হয়েছে। ২২তলা টাটা ভবন এবং ৪২তলা আরেকটি ভবনকে বর্নাঢ্য সাজে সাজানো হয়েছে।
দু’দলের কাছেই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে রয়েছে ভারত। কারণ, তাদের দলের অনেক খেলোয়াড়ই ঘরোয়া আসরে গোলাপি বলে খেলেছেন। ঘরোয়া আসরে ২০১৩ সালে এনসিএল’এ বাংলাদেশের একবার গোলাপি বলে খেলার সুযোগ পেয়েছিল। তবে সেই স্মৃতি এতদিনে ভুলেও গেছে তারা।
কলকাতা টেস্টের আগে চারদিন গোলাপি বলে অনুশীলন করার সুযোগ পেয়েছে বাংলাদেশ ও ভারত। তবে বড় বিষয় হচ্ছে টেস্ট স্কোয়াডে থাকা অনেকেই ভারতের টি-টোয়েন্টি দলে ছিলেন না। তাই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন টিম ইন্ডিয়ার অনেক খেলোয়াড়ই গোলাপি বলে নিজের অনুশীলন সারতে পারে।
সংগত কারণেই বাংলাদেশের চেয়ে ভালো প্রস্তুতি নিয়েই গোলাপি বলে টেস্ট খেলতে নামবে ভারত। গোলাপি বলে পেসাররা ভালো সুবিধা পেয়ে থাকে। তাই এক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারতই। কারণ, বর্তমানে বিশ্বের মধ্যে অন্যতম পেস অ্যাটাক রয়েছে তাদের। গোলাপি বলে বাউন্স ও সুইং ভালোভাবেই হয়ে থাকে। মেন ইন ব্লুদের পেসাররা সুইং ও বাউন্সে এখন বেশ দক্ষ। সেটির প্রমাণ তারা ইন্দোরে দিয়েছে।
ভারতের স্পিনাররা গোলাপি বল থেকে ভালো সহায়তা পাবে। তবে রাতে শিশিরের কারণে সমস্যাও হতে পারে। তবে উইকেট থেকে ভালো সুবিধাও পেতে পারেন স্পিনাররা।
এছাড়া টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের কোনও জয়ও নেই। ওয়ানডেতে পাঁচবার ও টি-টোয়েন্টিতে একবার তাদের হারিয়েছে তারা। এর মধ্যে চলমান সফরে টি-টোয়েন্টি সিরিজে ভারতের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ নেয় মুশফিকরা।
টেস্টে কোহলিদের বিপক্ষে ১০টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে আটটি হেরেছে টাইগাররা। দু’টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। নিজেদের টেস্ট ইতিহাসে এ পর্যন্ত ১১৬টি ম্যাচ খেলেছে তারা। এর মধ্যে মাত্র ১৩টি জয় পায় বাংলাদেশ। হারে ৮৭টি ম্যাচে। এর মধ্যে ৪১টিতে ইনিংস ব্যবধানে হারে। আর বাকী ১৬টি ম্যাচ ড্র হয়।
ভারত এখন অবধি ৫৪০টি টেস্ট খেলেছে। জিতেছে ১৫৬টি, হেরেছে ১৬৫টি ও ড্র করেছে ২১৭টি। একটি ম্যাচ টাই করেছে।
ভারতীয় টিম ম্যানেজমেন্ট ম্যাচ অনুশীলন এবং ম্যাচ প্রস্তুতির মধ্যে সব সময়ই অনেক বড় পার্থক্যের কথা স্বীকার করলেও বাংলাদেশ অনেক বেশি আত্মবিশ্বাসী। সুতরাং দুই দলেরই সমান সুযোগ থাকছে। মুলত টাইগাররা এটাই কাজে লাগাতে চায়।
এদিকে, গোলাপি বল নিয়ে সংশয় থাকলেও ইডেনে নেটে অনুশীলন করে নিজেদের মনের মধ্যে থেকে ভয় কিছুটা হলেও দূর করতে পেরেছে বাংলাদেশ দল। এ ব্যাপারে বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরি বলেন, তারা সবাই এসজি বলের শুরুটা উপভোগ করবে। তাই বোলিং করাও উপভোগ্য হবে।
ইন্দোরে দুই পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ। কিন্তু ইডেনে তিন পেসার নিয়ে খেলার পরিকল্পনা করছে সফরকারীরা। তৃতীয় পেসার হিসেবে দলে আসছেন আল-আমিন হোসেন। তাই একজন স্পিনার দল থেকে বাদ পড়তে পারেন। সেক্ষেত্রে মেহেদি হাসান মিরাজ ও তাইজুলের মধ্যে একজন খেলবেন।
ব্যাটসম্যানদের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে টেস্টটি। ইন্দোরে ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশের ওপেনাররা। তাই ইমরুলের পরিবর্তে দলে সুযোগ পাবার কথা ছিল সাইফ হাসানের। কিন্তু আঙুলের ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েন তিনি। তাই ব্যাটিং লাইন-আপ প্রথম টেস্টের মতোই থাকার সম্ভাবনা রয়েছে।
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- জামিন পেলেন তানজিন তিশা
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
















