প্রেসিডেন্ট রাইসির উত্থান-পতন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:১৯ ২১ মে ২০২৪
ইব্রাহিম রাইসি। ইরানের প্রেসিডেন্ট। রোববার আজারবাইজানের একটি সীমান্তবর্তী এলাকায় জলাধার প্রকল্পের উদ্বোধন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তার হেলিকপ্টার। কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় ইরানের প্রেসিডেন্টের। ওই হেলিকপ্টারটিতে ছিলেন ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ কয়েকজন বড় মাপের ইরানি নেতাও। তিন বছর আগে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইব্রাহিম রাইসি (৬৩)কে মনে করা হতো একদিন তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি হবেন।
ইব্রাহিম রাইসির জন্ম ১৯৬০ সালে উত্তর-পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে। মাত্র ২০ বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল হিসেবে নিযুক্ত হন। ১৯৮৯ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি তেহরানের প্রসিকিউটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০৪ সাল থেকে তিনি এক দশক জুডিশিয়াল অথরিটির উপ-প্রধানের দায়িত্ব পালন করেন।
এই ক্ষমতায় থাকাকালীন তিনি বিচার বিভাগ ও প্রশাসনের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। ২০১৪ সাল থেকে মার্চ ২০১৫ পর্যন্ত তিনি ইরানের অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তাকে বিচার বিভাগের প্রধান (প্রধান বিচারপতি) নিযুক্ত করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। রাইসি বিপ্লবী কর্মকাণ্ডে নিযুক্ত ছিলেন মুক্তিপ্রাপ্ত বা নির্বাসিত বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ রেখে চলতেন। ১৯৮৮ সালে পাঁচ মাস ধরে তিনি রাজনৈতিক বন্দিদের মৃত্যুদণ্ড তত্ত্বাবধানকারী কমিটির অংশ ছিলেন।
এর ফলে রাইসি ইরানের বিরোধীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তেহরান বিশ্ববিদ্যালয়ে আলেমদের অবস্থান সহ উল্লেখযোগ্য সমাবেশে অংশগ্রহণ করতেও দেখা গেছে রাইসিকে। কট্টরপন্থি হিসেবে পরিচিত রাইসি পরে ৮৮ সদস্যের বিশেষজ্ঞ সভার উপ- চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই সভা। তার মেয়াদে, রাইসি বিচার বিভাগীয় সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন, অর্থনৈতিক দুর্নীতিকে নির্মূল করার চেষ্টা করেছেন এবং বিচারিক দক্ষতা বৃদ্ধি করে আয়াতুল্লাহ খামেনির প্রশংসা অর্জন করেছেন।
২০২১ সালের জুনে প্রেসিডেন্ট নির্বাচনে রাইসি ১৮ মিলিয়নেরও বেশি ভোট পেয়ে ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি সরকার, সামরিক এবং আইনসভার সমস্ত শাখার পাশাপাশি শক্তিশালী ধর্মতান্ত্রিক শাসক শ্রেণির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতেন। ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা কি পরিণতি ডেকে আনে সেটাই দেখার বিষয়।
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ










