ফিফা বর্ষসেরার তালিকায় মেসি, রোনাল্ডো, লিওয়ানদোস্কি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫৮ ১২ ডিসেম্বর ২০২০
ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বার্সেলোনার লিওনেল মেসি, জুভেন্টাসের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও বায়ার্ন মিউনিখের রবার্ট লিওয়ানদোস্কি।
সেরা গোলরক্ষকের তালিকায় মনোনীত হয়েছেন লিভারপুলের এ্যালিসন বেকার, বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল নয়্যার ও অ্যাথলেটিকো মাদ্রিদের ইয়ান ওবলাক।
সেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন বায়ার্ন মিউনিখের হান্সি ফ্লিক, লিভারপুলের জার্গেন ক্লপ ও লিড ইউনাইটেডের মার্সেলো বিয়েসলা। শুক্রবার ২০২০ সালের বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা)।
নারীদের বিভাগে বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার লুসি ব্রোঞ্জ, চেলসি ফরোয়ার্ড পার্নিল হার্ডার ও লিঁও ডিফেন্ডার ওয়েন্ডি রেনার্ড।
১৯৯১ থেকে ২০০৯ সাল পর্যন্ত ফিফা বর্ষসেরা খেলোয়াড় ও ব্যালন ডি অ’র আলাদাভাবে প্রদান করা হতো। এরপর দুটি অ্যাওয়ার্ড একসঙ্গে করে ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ফিফা ব্যালন ডি’অর নামে একটি পুরস্কার প্রদানের সিদ্ধান্ত হয়। ২০১৬ সালে আবারো ফিফা বর্ষসেরার পুরস্কার নতুনভাবে চালু করা হয়েছে।
লিওয়ানদোস্কির মৌসুমে সর্বোচ্চ ৫৫ গোলের সুবাদে বায়ার্ন ২০১৯-২০ মৌসুমে ট্রেবল জয়ের কৃতিত্ব দেখায়। যদিও কোভিড-১৯ মহামারীর কারণে ব্যালন ডি’অর বাতিল হয়ে যাওয়ায় বেশ হতাশা প্রকাশ করেছেন এই পোলিশ তারকা।
কিন্তু প্রথমবারের মতো রোনাল্ডো ও মেসিকে টপকে এবার ফিফা বর্ষসেরার পুরস্কার জয়ের দৌঁড়ে বেশ খানিকটা এগিয়ে আছেন লিও। গত বছর মেসি এই পুরস্কার লাভ করেছিলেন, রোনাল্ডো জিতেছেন দুইবার।
গত মৌসুমে সিরি-এ শিরোপা জয়ী জুভেন্টাসের হয়ে রোনাল্ডো করেছেন ৩১ গোল। অন্যদিকে লা লিগায় মেসির রয়েছে ২৫টি গোল। বুন্দেসলিগায় ৩৪ গোল করে লিওয়ানদোস্কি ইউরোপীয়ান গোল্ডেন বুটের তালিকায় দ্বিতীয় হয়েছেন।
নারী বিভাগে ব্রোঞ্জ ও রেনার্ড চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী লিঁও দলের সদস্য ছিলেন। আগের মৌসুমে হার্ডার খেলেছেন উল্ফসবার্গে। এই বিভাগে সেরা গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন লিঁওর সারাহ বুহাডি, পিএসজির ক্রিস্টিয়ান এন্ডলার ও শিকাগো রেড স্টারের আলিসা নেহার।
সেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন লিঁওর জিন-লুক ভাসেয়ার, চেলসির এমা হায়েস ও নেদারল্যান্ডের সারিনা উইয়েগমান। আগামী ১৭ ডিসেম্বর ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ফিফার সদরদপ্তর জুরিখে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















