ফের অভিশংসিত ট্রাম্প
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০২ ১৪ জানুয়ারি ২০২১
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয় দফায় অভিশংসন করলো। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্ট নজিরবিহীনভাবে দ্বিতীয়বারের মতো অভিশংসনের শিকার হলেন।
বুধবার প্রতিনিধি পরিষদে ২৩২-১৯৭ ভোটে অভিশংসন প্রস্তাব গৃহীত হয়েছে। সেখানে ভোটাভুটির পর ডেমোক্রেটিক স্পীকার ন্যান্সি পেলোসি বলেন, আজ প্রমাণিত হলো কেউ আইনের ঊর্ধ্বে নয়। এমনকি আমেরিকার প্রেসিডেন্টও নন।
মার্কিন কংগ্রেসের স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী প্রতিনিধি পরিষদে পাস হওয়া অভিশংসন প্রস্তাবটি সিনেটে যাওয়ার কথা। কিন্তু সেখানে রিপাবলিকান পার্টির নেতা মিচম্যাককনেল এক বিবৃতিতে জানিয়েছেন, প্রস্তাবটি ২০ জানুয়ারির আগে অর্থাৎ ট্রাম্পের ক্ষমতায় থাকা অবস্থায় সিনেটে আলোচনায় আসবে না।
তিনি বলেন, দেশের জন্য এখন নতুন প্রশাসনের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়া মসৃণ হওয়াটাই দরকার। দেশের স্বার্থে প্রতিনিধি পরিষদে গৃহীত অভিশংসন প্রস্তাবটি নিয়ে সিনেটে আলোচনায় হবে ট্রাম্প ক্ষমতা থেকে সরে যাওয়ার পর।
এর অর্থ মেয়াদ শেষের আগে ক্ষমতা হারানো থেকে রেহাই পেয়ে যাচ্ছেন তিনি। আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেবেন। দায়িত্ব নেবে নতুন সরকার। কিন্তু এরপরও ট্রাম্প যদি সিনেটেও দোষী সাব্যস্ত হন, তাহলে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রার্থী হতে পারবেন না।
এদিকে প্রতিনিধি পরিষদের অভিশংসন প্রস্তাবের ওপর ভোটাভুটির সময়ে ট্রাম্পের নিজ দলের ১০ জন আইনপ্রণেতা এক ঐতিহাসিক পদক্ষেপে এর পক্ষে ভোট দিয়েছেন। এর আগে ২০১৯ সালে ইউক্রেন কেলেঙ্কারির কারণে কংগ্রেসে তাকে প্রথম দফায় অভিশংসন করা হয়েছিল।
গত ৬ জানুয়ারি সেখানে বাইডেনের বিজয়কে সার্টিফাই করার সময়ে ট্রাম্পের আহ্বানে ওয়াশিংটনডিসিতে জড়ো হওয়া সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালায়। এতে ৫ জনের প্রাণহানি ঘটে। এর পরই পেলোসির নেতৃত্বে খুব দ্রুত অভিশংসন প্রস্তাব গ্রহণ করা হয়।
এদিকে ২০ জানুয়ারি বাইডেনের অভিষেক অনুষ্ঠান ঘিরে আরো হামলার আশংকায় শুধু ওয়াশিংটন ডিসিই নয়, আশেপাশের এলাকায়ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে সড়কসমূহে তল্লাশি চৌকি বসানো হয়েছে। ২০ হাজার ন্যাশনাল গার্ডের সদস্য এবং অন্তত আটটি রাজ্য থেকে পুলিশের চৌকস দল ওয়াশিংটনে অবস্থান নিয়েছে। নিউইয়র্ক থেকেই যোগ দিচ্ছে ২শ’ পুলিশের দল।
এদিকে ট্রাম্প এক ভিডিও বার্তায় অভিশংসনের কোনও কথা উল্লেখ না করে সহিসংতা এড়িয়ে আমেরিকানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সহিংসতার কোনও যুক্তি নেই, কোনও অজুহাত নেই। আমেরিকা আইনের দেশ’।
বাইডেন এক বিবৃতিতে সিনেটের উদ্দেমে বলেন, ‘আমি আশা করি অভিশংসনের ক্ষেত্রে সিনেট নেতৃত্ব তাদেরও সাংবিধবানিক দায়িত্ব পালনে একটি উপায় খুঁজে পাবে। একইসঙ্গে দেশের অন্যান্য জরুরি বিষয়েও কাজ করে যাবে।’
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা







