পিএসজিকে বাঁচালেন ব্রাজিল তারকা
ফের নেইমার যাদু
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১১ ২৩ সেপ্টেম্বর ২০১৯
অলিম্পিক লিওঁর মাঠে আবারও হোঁচট খেতে বসেছিল পিএসজি। দলের খুব দরকারি সময় ফের নিজেকে মেলে ধরলেন নেইমার। গেল ম্যাচের মতো এবারও শেষ দিকে জালে বল পাঠিয়ে দলকে এনে দিলেন দারুণ এক জয়।
লিগ ওয়ানে রোববার রাতের ম্যাচটি ১-০ গোলে জিতেছে টানা দুবারের চ্যাম্পিয়নরা।
ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকায় লিগে পিএসজির প্রথম চার ম্যাচে দলে ছিলেন না নেইমার। পরে গত সপ্তাহে স্ত্রাসবুরের বিপক্ষে মাঠে নেমে ম্যাচের শেষ মুহূর্তে গোল করে দলকে মূল্যবান ৩ পয়েন্ট এনে দেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
এ বছরের ফেব্রুয়ারিতে ২০১৮-১৯ আসরের ফিরতি দেখায় লিওঁর মাঠে ২-১ গোলে হেরেছিল পিএসজি। এবার এর মধুর প্রতিশোধ নিল প্যারিসের ক্লাবটি।
চার দিন আগে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত খেলা আনহেল দি মারিয়া এদিনও ছিল চেনা ছন্দে। সঙ্গে নেইমার ও এরিক-মাক্সিম চুপো মোটিংকে নিয়ে প্রথমার্ধে অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য করে পিএসজি।
দারুণ কিছু সুযোগও তৈরি করেছিল অতিথিরা। কিন্তু লিওঁ গোলরক্ষক আন্তনি লোপেসকে পরাস্ত করতে পারেনি তারা।
দ্বাদশ মিনিটে ক্যামেরুনের ফরোয়ার্ড চুপো মোটিংয়ের নিচু শট ঠেকিয়ে দেন লোপেস। ১০ মিনিট পর দি মারিয়ার জোরালো শট পা দিয়ে রুখে দেন পর্তুগিজ গোলরক্ষক। আর ৪১তম মিনিটে নেইমারের দারুণ ফ্রি-কিক কোনোমতে এক হাত দিয়ে ক্রসবারের উপর দিয়ে পাঠান লিওঁর যুব দল থেকে উঠে আসা লোপেস।
দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ একটি সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। বাঁ দিকের বাইলাইন থেকে ডিফেন্ডার ইউসুফ কোনে দূরের পোস্টে ক্রস বাড়িয়েছিলেন, কিন্তু অরক্ষিত মিডফিল্ডার হুসেম লাফিয়ে নেওয়া ভলিতে উড়িয়ে মারেন।
অবশেষে ৮৭তম মিনিটে নেইমারের নৈপুণ্যে জয়সূচক গোলের দেখা পায় পিএসজি। ডিফেন্ডারদের ঘিরে থাকা অবস্থায় দি মারিয়ার বাড়ানো বল ধরে এক ঝটকায় জায়গা বানিয়ে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।
লিগে পিএসজির এটা টানা চতুর্থ জয়। ছয় ম্যাচে মোট পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে টমাস টুখেলের দল। ৩ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে আছে অঁজি।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















