বাংলাদেশের বিশ্বকাপ জয় যেভাবে দেখছে ভারতীয় মিডিয়া
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৫৯ ১০ ফেব্রুয়ারি ২০২০
পরতে পরতে উত্তেজনার রেণু ছড়িয়ে শেষ পর্যন্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ। ফাইনালে বৃষ্টি আইনে শক্তিশালী ও নাক উঁচু ভারতকে ৩ উইকেটে হারিয়েছেন তারা। তবে এ জয়কে ভিন্নভাবে দেখছে না ভারতীয় মিডিয়া। একে স্বাভাবিকভাবেই নিয়েছে তারা।
যদিও কিছু সংবাদমাধ্যম ম্যাচ শেষে টাইগার যুবাদের অতিরিক্ত উদযাপন এবং ক্ষণিকের হাতাহাতির বিষয়টি উল্লেখ করেছে। কয়েকটি আবার সেটিকে লিড করেছে।
ভারতের প্রভাবশালী গণমাধ্যম এই সময় লিখেছে– বাংলাদেশের বিশ্বজয়। তারা আরেকটি শিরোনাম করেছে– ইতিহাস লিখলেন ১১ বাঙালি, ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্বজয়ী বাংলাদেশ।
আনন্দবাজার নিজেদের অনলাইন সংস্করণে অবশ্য হাতাহাতির বিষয়টি টেনেছে। তারা হেডলাইন দিয়েছে– প্রায় হাতাহাতিতে শেষ হলো দ্বৈরথ।
হিন্দুস্তান টাইমস শিরোনাম করেছে, বৃথা গেল বিষ্ণের নায়কোচিত প্রচেষ্টা, ভারতকে হারিয়ে প্রথম শিরোপা জয় বাংলাদেশের।
এনডিটিভি লিখেছে, ভারতকে হারিয়ে বাংলাদেশের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়।
টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম, ভারতকে হারিয়ে প্রথম আইসিসি বিশ্বকাপ জয় বাংলাদেশের।
তবে ইন্ডিয়া টুডে টাইগার যুবাদের দুর্দান্ত জয়ের চেয়ে বেশি হাইলাইট করেছে ঝগড়া-বিবাদের বিষয়টি। তারা শিরোনাম করেছে, ফাইনাল শেষে হাতাহাতির জন্য বাংলাদেশ খেলোয়াড়দের দুষেছেন ভারত অধিনায়ক।
এ নিয়ে একাধিক খবর ছাপিয়েছে দি ইন্ডিয়ান এক্সপ্রেস। তারা এক প্রতিবেদনের শিরোনাম করেছে, প্রতিবেশী নায়কেরা। আরেকটি শিরোনাম করেছে, বাংলা ক্রিকেটের বিস্ময়কর গল্প। এ ছাড়া রবি বিষ্ণেই এবং দুদলের বচসার ঘটনা নিয়েও নিউজ করেছে।
ভারতের দ্য টেলিগ্রাফ লিখেছে, হৃদয় ভাঙল ভারতের ছেলেদের।
অবশ্য বাংলাদেশের বিশ্বকাপ জয় কিংবা ফাইনালে ভারতের হার নিয়ে কোনো প্রকার প্রতিবেদনই প্রকাশ করেনি দ্য হিন্দু। যারা টাইগারদের নিয়ে নিয়মিত খবর প্রকাশ করে থাকে।
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- NASA Opens Door to Personal Smartphones in Space
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
















