বাংলাদেশের মধ্যাঞ্চলে বন্যার শঙ্কা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪১ ১ অক্টোবর ২০১৯
ভারতে অতিবৃষ্টির কারণে বাংলাদেশের মধ্যাঞ্চলে বন্যার আশঙ্কা বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, ভারতীয় সরকার ফারাক্কার ১০৯টি গেট খুলে দেয়ায় এ শঙ্কা তৈরি হয়েছে।
ধারণা করা হচ্ছে, সাত থেকে ১০ দিন স্থায়ী হতে পারে এ বন্যা। ইতিমধ্যে দেশের প্রধান প্রধান নদীর পানির উচ্চতা বেড়েছে।
অবশ্য বিশ্লেষকরা বলছেন, বছরের এ সময়ে ফারাক্কার গেট খোলা রাখা স্বাভাবিক ঘটনা। এ কারণে নয়, মূলত ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে বন্যা হলেও তা ভয়াবহ হবে না। তাই আতঙ্কের কিছু নেই।
গঙ্গায় পানির চাপ বেড়ে যাওয়ায় ফারাক্কার ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। দেশটির তরফে বলা হচ্ছে, বিহার, পাটনা ও মালদায় বন্যার কারণে এসব গেট খুলে দেয়া হয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবছর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ফারাক্কা বাঁধের গেটগুলো খুলে রাখা হয়। ফলে এটা নতুন কোনও বিষয় নয়। গেট খোলা রাখার কারণে বন্যার শঙ্কা নেই।
ফারাক্কার গেট দিয়ে পানি আসার কারণে বাংলাদেশে কী পরিস্থিতি তৈরি হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, এতে স্বল্পস্থায়ী বন্যার আশঙ্কা রয়েছে। ফারাক্কার বাঁধ দিয়ে আসা গঙ্গার পানি পদ্মা হয়ে দেশের মধ্যাঞ্চল দিয়ে বঙ্গোপসাগরে পড়বে। এতে রাজশাহী, সিরাজগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর মানিকগঞ্জসহ আশেপাশের এলাকার নদী তীরবর্তী অঞ্চল পানিতে কিছুটা প্লাবিত হতে পারে। তবে অন্য অঞ্চলে এর তেমন প্রভাব পড়বে না।
পানি উন্নয়ন বোর্ডের বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া বলেন, এটি স্বাভাবিক বন্যা পরিস্থিতি। কয়েকদিন আগে বিহারের দিকে উজানে ভারী বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির প্রভাবেই এখন এ বন্যা পরিস্থিতির শঙ্কা তৈরি হয়েছে। এটি খুব সাময়িক। বেশিদিন থাকবে না। এক সপ্তাহের মতো স্থায়ী হবে। তারপর এটি স্বাভাবিক হয়ে যাবে।
ফারাক্কার কারণে বন্যা হচ্ছে কি না? তিনি বলেন, ফারাক্কার পানি গঙ্গা থেকে পদ্মা হয়ে দেশের মধ্যাঞ্চল দিয়ে সাগরে চলে যাবে। পানি নেমে যাওয়ার সময় মধ্যাঞ্চলে প্লাবিত হয়ে কিছুটা বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
এ প্রকৌশলী আরও জানান, ভারতের বিভিন্ন প্রদেশেও ভারী বৃষ্টি হচ্ছে। পানি এখন নামতে শুরু করেছে। পানি নেমে যাওয়ার সময় সাময়িক বন্যা সৃষ্টি হবে। এ পরিস্থিতি ১০ দিনের মতো স্থায়ী হতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, রাজশাহী, শরীয়তপুর, মাদারীপুর এলাকার নদীর পানি গতকাল সোমবার থেকেই বাড়তে শুরু করেছে। তবে তা কতটা বাড়বে সে সম্পর্কে স্পষ্ট কোনও ধারণা দেয়া হয়নি।
বন্যার কারণ হিসেবে বলা হচ্ছে, ভারত নিজেদের এলাকার বৃষ্টিপাতের পরিমাণ এবং নদীর পানির উচ্চতার তথ্য বাংলাদেশকে দেয় না। সীমান্তবর্তী এলাকার পানি প্রবাহের তথ্য দিয়ে বন্যার হিসাব করে থাকে বাংলাদেশ।
আবহাওয়ার দীর্ঘমেয়াদি প্রতিবেদনে বলা হয়, মৌসুমি বৃষ্টিপাতজনিত ভারী বর্ষণের প্রভাবে দেশের প্রধান নদনদীর পানির উচ্চতা বাড়তে পারে। এতে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে প্রায় সারাদেশেই বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি আরও বেশ কয়েকদিন থাকবে। আর যেহেতু উজানে বেশ বৃষ্টি হয়েছে, সেই কারণে ওই পানি নেমে এলে নদীর পানির উচ্চতা কিছুটা বেড়ে যেতে পারে।
তবে ফারাক্কার কারণে বন্যার বিষয়টি নাকচ করে দিয়েছেন পানি বিশেষজ্ঞ প্রকৌশলী ম. ইনামুল হক। তিনি বলেন, ফারাক্কার কারণে কোনও বন্যা হবে না। পানি নেমে যাওয়ার সময় নদীর পানি বাড়বে। কিন্তু সেটা এত বেশি নয় যে তাতে বন্যা হতে পারে। আমাদের নদীগুলোতে যথেষ্ট পানি ধরে। ফলে নদী ফুলে ফেঁপে উঠবে। কিন্তু বন্যা পরিস্থিতি ফারাক্কার কারণে হবে না।
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার

