বাইডেনের শপথের খুঁটিনাটি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫৮ ২০ জানুয়ারি ২০২১
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বুধবার (২০ জানুয়ারি) শপথ নিতে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রধান জো বাইডেন। তিনি এমন এক সময়ে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন, যখন দেশটি নানা সমস্যায় জর্জরিত। বিশেষ করে সেখানে চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। পাশপাশি সারাদেশে প্রকটভাবে করোনা মহামারি গ্রাস করেছে। অভিবাসন সঙ্কট ও অর্থনৈতিক মন্দা তো রয়েছেই। এই অবস্থায় নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথের খুঁটিনাটি তুলে ধরা হলো-
কোথায় অনুষ্ঠিত হবে
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হবে বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠান। গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলে পবিত্র বাইবেল ছুঁয়ে শপথ নেবেন তিনি। তাকে দেশটির সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপ্রতি জন রবার্টস শপথ বাক্য পাঠ করাবেন।
কখন অনুষ্ঠান
স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় এই অনুষ্ঠান হবে। বাংলাদেশ সময় যা রাত সাড়ে ১০টা। বিশ্বের বড় বড় মিডিয়া চ্যানেলগুলো তা সরাসরি সম্প্রচার করবে। যদিও জাঁকজমক কম থাকবে।
কেমন আয়োজন
করোনা মহামারির কারণে বাইডেনের অভিষেক অনুষ্ঠান হবে অনাড়ম্বরপূর্ণ। তাতে মাত্র এক হাজার লোক উপস্থিত থাকবেন। সাধারণত নতুন মার্কিন প্রেসিডেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে লাখ লোক হাজির থাকেন। ১৫ থেকে ২০ লাখেরও সমাগম হয়। তবে এবার হচ্ছে না।
প্রথমে শপথ কমলার
সর্বপ্রথম শপথগ্রহণ করবেন কমলা হ্যারিস। এরপর শপথ নেবেন বাইডেন। দিন শেষে নিজ নিজ পরিবার নিয়ে হোয়াইট হাউসে উঠবেন তারা। তবে বরাবরের মতো তাদের জন্য ডিনারের ব্যবস্থা রাখা হয়নি। করোনার কারণে জনসমাবেশ এড়াতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
কঠোর নিরাপত্তা
আলোচিত অনুষ্ঠান ঘিরে কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে। বাইডেন-কমলার উদ্বোধনীতে ২৫ হাজার সৈন্য উপস্থিত থাকবেন। শুরু থেকে শেষ পর্যন্ত তাদের প্রহরা দেবেন তারা। চলতি মাসের শুরুতে বিখ্যাত ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার পর এই নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ট্রাম্প থাকছেন না
প্রথা থাকলেও অনুষ্ঠানে থাকছেন না বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ফ্লোরিডায় যাবেন। সঙ্গে হোয়াইট হাউস থেকে বিদায় নেবেন। তার সঙ্গে বাইডেনের অভিষেকে অনুপস্থিত থাকছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পেন্স।
৭৩ জনকে ক্ষমা
বিদায় নেয়ার আগে ৭৩ জনকে ক্ষমা করেছেন ট্রাম্প। তারা প্রেসিডেন্টের চক্ষূশূল্যে পরিণত হয়েছিলেন। তিনি চিন্তা করেছিলেন, এরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
পারফর্ম করবেন যারা
উদ্বোধনী অনুষ্ঠানে পপ সম্রাজ্ঞী লেডি গাগা, জেনিফার লোপেজ, জাস্টিন টিম্বারলেক, জন বন জোভি, ডেমি লোভাটো এবং অ্যান্ট ক্লেমনস নাচবেন ও গাইবেন। বাইডেনের শপথ অনুষ্ঠান উপলক্ষে ৯০ মিনিটের একটি অনুষ্ঠান সঞ্চালনা করবেন দুইবার অস্কারজয়ী হলিউড অভিনেতা টম হ্যাংকস।
১৫ বিষয়ে নির্বাহী আদেশ
প্রথম কার্যদিবসে ১৫ বিষয়ে নির্বাহী আদেশ দিতে পারেন বাইডেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অভিবাস নীতি, জলবায়ু পরিবর্তন চুক্তি, মুসলিম দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা, ইরান পরমাণু চুক্তি, করোনাভাইরাস সমস্যা।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা







