বাজারে শীতের সবজি, ছুঁতে পারছেন না ক্রেতারা!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩৪ ১৮ অক্টোবর ২০১৯
শীতের আগমনী বার্তা নিয়ে এসেছে হেমন্ত। দেশের বিভিন্ন স্থানে হালকা ঠাণ্ডা অনুভূত হচ্ছে। তবে ঢাকায় এখনও এর কোনও প্রভাব পড়েনি। কিন্তু বাজারগুলোকে হালকা রাঙিয়ে তুলেছে শীতের সবজি। যদিও স্বস্তি নেই ক্রেতামনে। নতুন সবজি এলেও দাম আকাশছোঁয়া। গেল কিছুদিনের মতোই পেঁয়াজ-মরিচের দামের চড়াই-উতরাইয়ে নাকাল রাজধানীবাসী।
শুক্রবার রাজধানীর আব্দুল্লাহপুর, উত্তরা, বসুন্ধরা, বনানীর বাজার ঘুরে দেখা যায়-শীতের সবজিতে বাহারি রঙে সেজেছে দোকানগুলো। শীতকালীন সবজির তালিকায় বাজারে উঠেছে ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিম, বরবটি, লাউ, ক্ষীরা, পালংশাক। নতুন সবজি দোকানগুলোর চেহারাই বদলে দিয়েছে।
গত এক দেড় মাসে র চেয়ে টমেটো, শিম ও গাজর বাজারে বেশি থাকলেও দাম কমছে না। এখনও টমেটো ও শিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি। গাজর বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি। ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা। আর মুলা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি। কাঁচাকলা বিক্রি হচ্ছে ২৫ টাকা হালি। ২৫০ গ্রাম কাঁচামরিচের দাম পড়ছে ২৫ টাকা। বরবটি, পুঁইশাক বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি। আর আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩০-৩৫ টাকা।
গত সপ্তাহের চেয়ে কিছুটা দাম বেড়ে বাজারে বরবটি, ঢেঁড়স, কাঁকরোল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি। পটল ও ঝিঙ্গা বিক্রি হচ্ছে একই দামে। বেগুন, করলা, উস্তা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি। একটু কম দামের তালিকায় রয়েছে মিষ্টি কুমড়া ও পেঁপে। বাজারে প্রতি কেজি মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা। আর পেঁপে বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা। এক আঁটি পালংশাকের দাম ২০ টাকা
পেঁয়াজের অবস্থা একইরকম। দাম কমাতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়া হলেও কোনটাই ফলপ্রসূ হচ্ছে না। বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানিতে এলসি খোলা হলেও তা থেকে কোনও ফল আসছে না।
গত ২৯ সেপ্টেম্বর ভারত রপ্তানি বন্ধ করে দিলে বেড়ে যায় পেঁয়াজের দাম। দুই দিনেই দাম বেড়ে হয় ১১০ থেকে ১২০ টাকা কেজি। মাঝে মিয়ানমার ও মিশর থেকে কিছু পেঁয়াজ আমদানির ফলে কিছুটা দাম কমে। তবে আমদানি করা পেঁয়াজ ভালো পাননি ব্যবসায়ীরা। ফলে অন্যান্য দেশে এলসি খোলা হলেও আমদানিতে আগ্রহ দেখাচ্ছেন না তারা।
ঢাকার খুচরা বাজারে এদিন দেশি পেঁয়াজ প্রতি কেজি ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজের প্রতি কেজির দাম ৮৫ থেকে ৯৫ টাকা। মিয়ানমারের পেঁয়াজও ৮০-৯০ টাকা কেজি বিক্রি হচ্ছে। গতকাল পুরান ঢাকার শ্যামবাজারে মিয়ানমারের পেঁয়াজ প্রতি কেজি ৭৫ থেকে ৭৮ টাকায় বিক্রি হয়। আর দেশি কিং জাত ৭৮ থেকে ৮২ এবং দেশি ৮৫ থেকে ৮৮ টাকা কেজি বিক্রি হয়।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

