‘বিদেশের মাটিতে আর কেউ আমাদের হিসাবের বাইরে রাখতে পারবে না’
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:১৫ ১২ জানুয়ারি ২০২২
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংস এবং ১১৭ রানে হেরেছে বাংলাদেশ। তবু বিদেশের কন্ডিশনে কেউ টাইগারদের হিসাবের বাইরে রাখতে পারবে না বলে দাবি করেন দলীয় অধিনায়ক মুমিনুল হক। চলতি সফরে নিউজিল্যান্ডের মতো বিরূপ কন্ডিশনে জয়ের নজির গড়ায় তার দল ক্রিকেট বিশ্বের সম্মান অর্জন করতে সক্ষম হয়েছে বলে মনে করেন তিনি।
কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ৮ উইকেটে জেতে বাংলাদেশ। ম্যাচের পুরো পাঁচদিন দাপট দেখান টাইগাররা। তবে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ১-১ সমতায় শেষ করেছে নিউজিল্যান্ড।
মঙ্গলবার (১১ জানুয়ারি) ম্যাচ শেষে মুমিনুল বলেন, ‘বিদেশের মাটিতে খেলায় আমি অত্যন্ত গর্বিত। মাউন্ট মঙ্গানুই টেস্ট নিয়ে সত্যিই খুশি। কিন্তু ক্রাইস্টচার্চ টেস্ট হতাশার।’ তিনি বলেন, ‘বাইরের কন্ডিশনে টেস্ট জয়ের ধারা অব্যাহত রাখাই এখন বড় চ্যালেঞ্জ। আমার মনে হয়, এখন আর কেউ বিদেশের মাটিতে আমাদের হিসাবের বাইরে রাখতে পারবে না। সবাই চিন্তা করবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬ টেস্ট লড়াইয়ের পর প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। সব মিলিয়ে দেশটির মাটিতে ৩৩ ম্যাচ খেলার পর প্রথম জয়ের দেখা পায় টাইগাররা। এশিয়ার বাইরে বড় কোনও দলের বিপক্ষে এটিই তাদের প্রথম টেস্ট জয়। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে প্রতিপক্ষ দলটি ছিল দ্বিতীয় সারির। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের আগে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে ছাড়া বিদেশের মাটিতে বাংলাদেশের জয় ছিল শ্রীলংকার বিপক্ষে।
এ জয় ঘরের মাঠে নিউজিল্যান্ডকে টানা ১৭ টেস্ট অপরাজিত থাকার রেকর্ড থামিয়ে দেয়। ২০১০ সালের পর কোনও এশিয়ার দলের কাছে এটি ছিল কিউইদের প্রথম পরাজয়। মুমিনুলের মতে, গর্ব করার মতো অনেক কিছুই ছিল। তিনি বলেন, ‘প্রথম টেস্ট জয়ের পর এটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। বিদেশের মাটিতে খেলা মানসিকতার ওপর নির্ভর করে। আমাদের কিছু ভালো ইতিবাচক বিষয় ছিল। এবাদত সত্যিই ভালো বোলিং করেছে। আর লিটনও দারুণ খেলেছে। তার ব্যাটিংয়ের সময় এটাকে কঠিন পিচের মতো মনে হয়নি।’
তিনি বলেন, ‘১-১ এ সিরিজ ড্র, আমাদের জন্য বড় প্রাপ্তি। কারণ, বিদেশের মাটিতে আমরা নিয়মিত জিততে পারি না। গত দুই বছর ধরে বিদেশের মাটিতে খুব বেশি ম্যাচ খেলিনি। যদিও খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। তথাপি আমরা একটি টেস্ট জিততে চেয়েছি এবং সেটি করতে পেরেছি।’
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















