ঢাকা, ২০ অক্টোবর মঙ্গলবার, ২০২৬ || ৫ কার্তিক ১৪৩৩
good-food
৮৯২

বিপিএল-এ টিকিটের মূল্য কত ?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৪৮ ৯ ডিসেম্বর ২০১৯  

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেছে রোববার (৮ ডিসেম্বর)।  এবার মূল লড়াইয়ের পালা। আগামী ১১ ডিসেম্বর বুধবার মাঠে গড়াবে বিপিএলের সপ্তম আসর।


দর্শকদের অধীর আগ্রহের মধ্যে সোমবার  রাতে টিকেটের মূল্য ঘোষণা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

এবারের বিপিএলে সাধারণ গ্যালারির টিকেটের মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। বরাবরের মতো এই এক টিকেটেই দু'টি ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। অর্থাৎ প্রতি ম্যাচের জন্য টিকেটের দাম পড়ছে ১০০ টাকা করে।

এ ছাড়া গ্র্যান্ডস্ট্যান্ড এর প্রতি আসনের প্রবেশ মূল্য ২০০০ টাকা।  ভিআইপি স্ট্যান্ডের টিকেট পাওয়া যাবে ৫০০ টাকায়।  আর ক্লাব হাউজের প্রবেশ মূল্য ৫০০ টাকা।

এছাড়া মাঠের উত্তর ও দক্ষিণ ইনক্লোজারের প্রতি টিকেটের মূল্য ৩০০ টাকা করে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর