বিরোধীদলীয় নেতা হচ্ছেন রওশন এরশাদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০৬ ২১ জুলাই ২০১৯
জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিধবা স্ত্রী রওশন এরশাদই জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হচ্ছেন। নেতৃত্বের ভাগা-ভাগির মধ্য দিয়ে দেবর-ভাবীর মধ্যকার দীর্ঘদিনের চলমান দ্বন্দ্বের আপাততঃ যবনিকা ঘটছে। সমঝোতার মাধ্যমে দেবর জিএম কাদের পার্টির চেয়ারম্যান আর ভাবী (প্রয়াত এরশাদের স্ত্রী) সংসদের বিরোধী দলের নেতা হচ্ছেন। এটা এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। স্বল্প সময়ের মধ্যে দলের সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি ঘোষণা করা হবে।
রোববার এ বিষয়ে দলটির মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা গণমাধ্যমকর্মীদের বলেছেন, রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা হচ্ছেন এখন পর্যন্ত এমন সিদ্ধান্ত রয়েছে বলে জানি। অর্থাৎ ম্যাডাম (রওশন এরশাদ) সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে সংসদ দেখবেন আর জিএম কাদের পার্টি পরিচালনা করবেন।
পার্টির চেয়ারম্যান এরশাদের মৃত্যুর পর তার ছোটভাই জিএম কাদের ইতোমধ্যেই জাতীয় পার্টির চেয়ারম্যান মনোনীত হয়েছেন।
বর্তমান একাদশ জাতীয় সংসদে রওশন এরশাদ বিরোধীদলীয় উপনেতা হিসেবে রয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান সদ্যপ্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন বিরোধীদলীয় নেতা। এরশাদের মৃত্যূতে বিরোধীদলীয় নেতার পদ শূন্য হয়েছে। একাদশ সংসদে প্রথমে বিরোধীদলীয় উপনেতা ছিলেন জিএম কাদের। হুসেইন মুহম্মদ এরশাদ গত ৭ এপ্রিল চিঠি দিয়ে ছোট ভাই জিএম কাদেরকে সংসদে উপনেতার পদ থেকে সরিয়ে দেন। সেই পদে বসান স্ত্রী রওশন এরশাদকে। রওশন এরশাদ দশম জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ছিলেন। ওই সময় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন।
জাতীয় পার্টির একাধিক সূত্র জানিয়েছে, শনিবার দুপুরে রওশন এরশাদের গুলশানের বাসায় গিয়ে বৈঠক করেন দলটির নবনির্বাচিত চেয়ারম্যান এবং রওশনের দেবর জিএম কাদের। এই বৈঠকে রওশন এরশাদ জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান হিসেবে আশির্বাদ করেন। পাশাপাশি তিনি নিজে বিরোধীদলীয় নেতা হওয়ারও অভিপ্রায় ব্যক্ত করেন।
এ ক্ষেত্রে রওশন বিরোধী দলের নেতা হলে সংসদের বিরোধী দলের উপনেতার পদটি আবার শূণ্য হবে - সেক্ষত্রে বিরোধী দলের উপনেতা কে হচ্ছেন তা এখনো কোন ঠিক হয়নি।
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ভারী বর্ষণ ও পাহাড়ধসে ৪ জেলায় ৩০ জনের মৃত্যু
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্র নীতিমালায় বড় পরিবর্তন
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- প্রধানমন্ত্রী তারেক রহমান আমার বন্ধু না: মীর শাহে আলম
- বিশ্বকাপে প্রিয় দল হারলে নিজেকে সামলাবেন যেভাবে
- ফের মিশর মাতাবেন শাকিরা
- মিশরের গোল বাতিল ও ভিএআর বিতর্কে যে যা বলছেন
- ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৮ শিশু, জীবিত উদ্ধার ১৩
- নতুন গাড়ি ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা
- ভারী বৃষ্টিতে বাড়বে নদ-নদীর পানি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
- লেবু-পানির যেসব উপকারিতা জানলে অবাক হবেন?
- মুক্তির আগেই আইনি জটিলতায় ‘কুইন টু’
- ফ্যাটি লিভারের সমস্যা কমাতে যেভাবে খাবেন আদা
- অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন
- গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড
- কেয়া পায়েলের রহস্যময় প্রশ্ন নিয়ে আলোচনা তুঙ্গে
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- ৬ বিশ্বকাপ খেলেও ট্রফি ছোঁয়া হলো না রোনালদোর
- লেবু-পানির যেসব উপকারিতা জানলে অবাক হবেন?
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- মুক্তির আগেই আইনি জটিলতায় ‘কুইন টু’
- ফের মিশর মাতাবেন শাকিরা
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- প্রধানমন্ত্রী তারেককে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের
- ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ
- মিশরের গোল বাতিল ও ভিএআর বিতর্কে যে যা বলছেন
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- রাজপাল যাদবের ৩ মাস জেল



