বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:১২ ৫ জানুয়ারি ২০২২
উপমহাদশের কোনও দলের জন্য নিউজিল্যান্ডের মাটিতে জয় তুলে নেয়াটা রীতিমত স্বপ্নের মতো। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালেই সেই আরাধ্য স্বপ্নকেই স্পর্শ করল বাংলাদেশ। টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে টাইগাররা গড়ল নতুন ইতিহাস। রেকর্ড গড়া এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মোমিনুল হকের দল।
মাত্র ১৭ রানের লিড নিয়ে পঞ্চম ও শেষ দিন শুরু করা নিউজিল্যান্ড আরও মাত্র ২২টি রান যোগ করতেই টাইগার বোলিং তোপে পুড়ে ছারখার হয়ে যায়। প্রথম ৫ উইকেটের ৪টিই শিকার করা সেই এবাদত হোসাইন ইনিংসে শিকার করেন ক্যারিয়ার সেরা ৬ উইকেট।
যা একইসঙ্গে নিউজিল্যান্ডে বাংলাদেশি কোনও বোলারের সেরা বোলিং। প্রায় ৯ বছর পর কোনও বাংলাদেশি পেসারের ৫ বা তার বেশি উইকেট শিকারের এমন অনন্য কীর্তি গড়ে দেয় টাইগারদের ঐতিহাসিক জয়ের সোজা পথ।
যে পথের পাড়ি দিতে লাগত মাত্র ৪০টি রান। ইঞ্জুরি আক্রান্ত মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে তাই নিয়মিত ওপেনার সাদমান ইসলামের সঙ্গে ওপেনিংয়ে নামতে হয় নাজমুল হোসাইন শান্তকে। যদিও মামুলী লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ হারায় দুই ওপেনারকেই। তবে অধিনায়ক মোমিনুল হকের সাবধানী ব্যাটিংয়ে প্রথম সেশনেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
৪৪ বলে ১৩ রান করে অপরাজিত মোমিনুলের সঙ্গে জয়ের সাক্ষী ছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। যিনি ৭ বলের মোকাবেলায় একটি চারের মারে ৫ রান করে অপরাজিত থাকেন। অবশ্য মুশফিকের ব্যাট থেকেই আসে জয়সূচক চারের মারটি। ১৬.৫ ওভারে ৪২ রান তুলে ঐতিহাসিক জয় নিশ্চিত করে বাংলাদেশ।
যা নিউজিল্যান্ডের মাটিতে যে কোনো ফরম্যাটে বাংলাদেশের প্রথম জয়। আর ৩২ টেস্ট খেলে এবারই প্রথম বিদেশের মাটিতে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ। র্যাংকিংয়ের শীর্ষ পাঁচে থাকা কোনো দলের বিপক্ষে ঘরের বাইরে প্রথম জয়ও এটি। এছাড়া নিজেদের ৬১ টেস্টের মধ্যে বিদেশের মাটিতে প্রথম জয়ও এটাই।
বাংলাদেশের কাছে এই ম্যাচ হেরে টানা সিরিজ জয়ের সুযোগ হারিয়েছে কিউইরা। যার ফলে এখন ভাঙার পথে নিজেদের মাটিতে কিউয়িদের টানা ৮ সিরিজ জয়ের রেকর্ডটিও। অন্যদিকে, নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের টানা ১৭ ম্যাচ জয়ের রেকর্ড ভেঙে প্রথম দল হিসেবে জয়ের অনন্য এই কীর্তি গড়েছে বাংলাদেশ।
যে জয়ের কারিগর হিসেবে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ক্যারিয়ারে প্রথমবার পাঁচ বা ততোধিক উইকেট নেয়া টাইগার পেসার এবাদত হোসাইন। প্রথম ইনিংসে ৭৫ রানে ১টি মাত্র উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে ৪৬ রানের বিনিময়ে তুলে নেন কিউয়িদের ৬টি উইকেট।
এর আগে অবশ্য কোনও চার উইকেটও পাননি এই ফাস্ট বোলার। সেরা ফিগার ছিল ৮১ রানে ৩ উইকেট, ভারতের বিপক্ষে, কলকাতা টেস্টে। যার মধ্যে ছিল সর্বশেষ সেঞ্চুরি হাঁকানো বিরাট কোহলির উইকেটটিও।
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















