বিসিবির নতুন চুক্তিতে কোন খেলোয়াড় কত বেতন পাবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০৬ ১১ মার্চ ২০২০
১৭ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তিতে সর্বোচ্চ বেতনের স্তরে রয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার।
চারজনই আছেন এ প্লাস ক্যাটাগরিতে। তবে 'লাল বল' ও 'সাদা বল' দুই চুক্তিতেই রয়েছেন তামিম-মুশফিক। আর মাহমুদউল্লাহ-সৌম্য আছেন শুধু ’সাদা বলের’ চুক্তিতে। সর্বোচ্চ বেতন স্তরে থাকার কারণে তারা মাসে বেতন পাবেন চার লাখ টাকা করে।
এর আগে বিসিবি যে তালিকা প্রকাশ করে, সেখানে সৌম্যর নাম ছিল না। পরে বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, ব্যাটিং অলরাউন্ডারের নাম ভুলে বাদ দেয়া হয়েছিল।
এ ক্যাটাগরিতে আছেন শুধু মমিনুল হক। তিনি মাসে পাবেন ৩ লাখ টাকা। কেবল ‘লাল বলের’ চুক্তিতে রয়েছেন পয়েট অব ডায়নামো।
বি ক্যাটাগরিতে আছেন লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম। তবে তাইজুল সাদা বলের চুক্তিতে রয়েছেন ডি ক্যাটাগরিতে। এ চারজন ক্রিকেটারের প্রতিজন প্রতি মাসে পাবেন দুই লাখ টাকা করে।
সি ক্যাটাগরির ক্রিকেটাররা প্রতি মাসে পাবেন দেড় লাখ টাকা করে। এ ক্যাটাগরিতে আছেন ‘সাদা বলের’ চুক্তিতে থাকা মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফউদ্দিন।
ডি ক্যাটাগরিতে আছেন ‘সাদা বলের’ চুক্তিতে থাকা নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব ও নাজমুল হোসেন শান্ত। আর লাল বলের চুক্তিতে থাকা নাইম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী ও মোহাম্মদ মিথুন।
এর মধ্যে লাল ও সাদা বল উভয় ক্ষেত্রেই ডি ক্যাটাগরিতে আছেন শান্ত। এ ক্যাটাগরির সবাই মাসে এক লাখ টাকা করে বেতন পাবেন।
চুক্তি থেকে বাদ পড়েছেন মাশরাফি বিন মুর্তজা। তিনি নিজেই বিসিবির কাছে অনুরোধ করেন এবারের চুক্তিতে নাম না রাখার জন্য। আরও বাদ পড়েছেন সাকিব আল হাসান। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় সব ধরনের ক্রিকেটে বর্তমানে নিষিদ্ধ রয়েছেন তিনি।
এ ছাড়া ইমরুল কায়েস, আবু হায়দার রনি, সৈয়দ খালেদ আহমেদ, রুবেল হোসেন ও সাদমান ইসলাম চুক্তি থেকে বাদ পড়েছেন। চুক্তিতে জায়গা করে নিয়েছেন সৌম্য, শান্ত, মিঠুন, এবাদত, আফিফ ও নাইম।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে সব ক্রিকেটারের ম্যাচ ফি বাড়ানো হয়। টেস্ট সংস্করণে প্রতি ম্যাচে একজন ক্রিকেটার এখন থেকে পাবেন ছয় লাখ টাকা করে। অতীতে যা ছিল তিন লাখ ৫০ হাজার টাকা।
বেড়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচ ফি। ওয়ানডেতে এর আগে ম্যাচ ফি ছিল দুই লাখ টাকা করে। তবে এখন থেকে ক্রিকেটাররা পাবেন তিন লাখ টাকা করে।
টি-টোয়েন্টিতে ২০১৭ সাল থেকে ক্রিকেটাররা পেতেন এক লাখ ২৫ হাজার টাকা করে। এখন থেকে পাবেন দুই লাখ টাকা করে। তবে এ অর্থ গ্রেড অনুযায়ী পাবেন ক্রিকেটাররা।
আন্তর্জাতিক ম্যাচ খেলার হিসাব অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেটে যে পয়েন্ট সিস্টেম, সেটির ভিত্তিতে ক্রিকেটারদের বেতন বাড়তে পারে।
ম্যাচ রেটিংয়ের হিসাব মতে, তামিম ২০১৯ সালে ৬ লাখ ৩০ হাজার এবং মুশফিক ৬ লাখ ২০ হাজার টাকা বেতনও পেয়েছেন প্রতি মাসে।
বিভিন্ন সময়ে ক্রিকেটারদের আন্দোলন
বেতনভাতা ও সুযোগ-সুবিধার দাবি নিয়ে ক্রিকেটাররা নানা সময়ে আন্দোলন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল অস্ট্রেলিয়া ক্রিকেটারদের আন্দোলন। ২০১৭ সালে তাদের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)বিরোধ দেখা যায়।
যেখানে ওয়ার্নার-স্মিথরা বেতনের পাশাপাশি বোর্ডের রাজস্ব আয়ের ভাগ চান। পরবর্তী সময় সমঝোতায় স্বাক্ষরের মধ্য দিয়ে দুই পক্ষ একমত হয়। এরপর থেকে বোর্ডের আয়ের ভাগও পান অজি ক্রিকেটাররা।
সেই আন্দোলনের অন্যতম দাবি ছিল নারী ক্রিকেটারদেরও পুরুষদের সমান সুযোগ-সুবিধা দেয়া। পরে সিএ তাদের বোর্ড কমিটিতে অন্তত পাঁচজন নারীর অন্তর্ভুক্তি এবং নারী ক্রিকেটারদের বেতনভাতা বৃদ্ধি করে।
২০১৯ সালের অক্টোবরে বাংলাদেশের ক্রিকেটাররাও একই ধরনের ধর্মঘটের ডাক দেন। পরে তাদের দাবি-দাওয়া মেনে নেয় বোর্ড। ফলে বেতনভাতাদি বাড়ে।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















