ব্যাটারদের ব্যর্থতায় টানা দ্বিতীয় হার বাংলাদেশের
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৩৯ ২৮ অক্টোবর ২০২১
ব্যাটারদের ব্যর্থতায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল বাংলাদেশ। সুপার টুয়েলভে গ্রুপ-১এর ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরেছিলো মাহমুদুল্লাহর দল। টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি স্মরনীয় করে রাখতে পারলো না বাংলাদেশ।
এ ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান করে বাংলাদেশ। জবাবে ৩৫ বল বাকী রেখেই সহজ জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছিলো ইংলিশরা। তাই ২ খেলা শেষে ২ জয়ে ৪ পয়েন্ট ইংলিশদের। সমানসংখ্যক ম্যাচে ২ হারে এখনো পয়েন্টের দেখা পায়নি বাংলাদেশ।
আবু ধাবির জায়েদ স্টেডিয়ামের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। একটি পরিবর্তন নিয়ে একাদশ সাজায় টাইগাররা। ইনজুরিতে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া মোহাম্মদ সাইফুদ্দিনের পরিবর্তে সুযোগ পান পেসার শরিফুল ইসলাম। ব্যাট হাতে ইনিংসের প্রথম ওভারের ইংল্যান্ডের স্পিনার মঈন আলির শেষ দুই বলে বাউন্ডারি আদায় করে নেন ওপেনার লিটন দাস। তাই শুরুটা মারমুখী মেজাজেই করেছিলেন লিটন।
তবে তৃতীয় ওভারে লিটনকে প্যাভিলিয়নের পথ দেখান মঈন। সুইপ শট স্কয়ার লেগে লিয়াম লিভিংটকে ক্যাচ দেন ৮ বলে ৯ রান করা লিটন। একই ওভারের দ্বিতীয় বলে লিটনের আউটের পরও, পরের বলে বাউন্ডারি আদায় করে নিতে গিয়ে মিড-অনে ক্যাচ দেন আরেক ওপেনার মোহাম্মদ নাইম। ৭ বলে ৫ রান করেন তিনি। এতে ১৪ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ।
দুই ওপেনারের বিদায়ে ক্রিজে নতুন দুই ব্যাটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম দলকে বিপদমুক্ত করেন। । তবে জুটিটা বড় করতে পারেননি তারা। পাওয়ার প্লের শেষ ওভারে পেসার ক্রিস ওকসের বলে লেগ সাইডে খেলতে গিয়ে আকাশে বল তুলে দেন সাকিব। শর্ট ফাইন লেগে দুর্দান্ত ক্যাচ নেন আদিল রশিদ। ফলে ৭ বলে ৪ রান করে প্যাভিলিয়নে ফিরেন সাকিব।
দলীয় ২৬ রানে তৃতীয় ব্যাটার হিসেবে সাকিবকে হারানোয় মহাচাপে পড়ে বাংলাদেশ। এ অবস্থায় বড় জুটির প্রত্যাশায় ছিলো টাইগাররা। সেই প্রত্যাশা পূরণের চেষ্টায় ক্রিজে মুশফিকের সঙ্গী হন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। উইকেট ধরে খেলে রানের গতি বাড়ান মুশফিক-রিয়াদ। তাই পাওয়ার প্লেতে যেখানে রান ছিলো ৩ উইকেটে ২৭ রান। ১০ ওভার শেষে রান রেট গিয়ে দাঁড়ায় ৬এ। অর্থাৎ, ১০ ওভার শেষে ৩ উইকেটে ৬০ রান পায় বাংলাদেশ।
মুশফিক-রিয়াদ উইকেটে সেট হয়ে যাওয়ায়, তাদের হাত ধরেই আরও ভালো অবস্থায় যাবার স্বপ্ন দেখছিলো টাইগাররা। কিন্তু মুশফিক-রিয়াদের পথে বাঁধা হয়ে দাঁড়ান অকেশনাল স্পিনার লিভিংস্টোন। ১১তম ওভারে প্রথমবারের মত আক্রমনে এসে মুশফিককে লেগ বিফোর ফাঁদে ফেলেন তিনি। রিভার্স সুইপ মারতে গিয়ে বিপদে পড়েন মুশি। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি মুশফিক। ৩টি চারে ৩০ বলে ২৯ রান করে ফিরেন মুশফিক। চতুর্থ উইকেটে অধিনায়কের সাথে ৩২ বলে ৩৭ রান যোগ করেন তিনি। এমন অবস্থায় দলের স্কোর ৪ উইকেটে ৬৩ রান।
মুশফিকের আউটের পর শতরানের পা দেয়ার আগে আরও গুরুতপূর্ণ ৩ উইকেট হারায় বাংলাদেশ। আফিফ হোসেন ৫ ও রিয়াদ ১৯ রান করে লিভিংস্টোনের দ্বিতীয় শিকার হন। ২৪ বল খেলে ১টি চার মারেন রিয়াদ। ২টি চারে ইনিংস শুরু করা মাহেদি হাসান ১১ রানের বেশি করতে পারেননি।
মাহেদির আউটের পর বাংলাদেশের ইনিংসে ১৭ বল বাকী ছিলো। তখন স্বীকৃত ব্যাটার হিসেবে ছিলেন উইকেটরক্ষক নুরুল হাসান। নুরুলের ব্যাটে চার-ছক্কার আশায় ছিলো দল। কিন্তু পারেননি নুরুল। পেরেছেন আরেক প্রান্তে থাকা নাসুম। ১৯তম ওভারে মঈনকে দু’টি ছক্কা ও একটি চার মারেন নাসুম। ঐ ওভার থেকে ১৭ রান পায় বাংলাদেশ।
আর শেষ ওভারের শেষ দুই বলে নুরুল ও মুস্তাফিজুর রহমানকে শিকার করে বাংলাদেশ স্কোর ১২৪ রানের বেশি যেতে দেননি ইংল্যান্ডের বাঁ-হাতি পেসার টাইমাল মিলস। ১৮ বলে ১৬ রান করেন নুরুল। ৯ বলে ১৯ রান তুলে অপরাজিত থাকেন নাসুম।
ইংল্যান্ডের মিলস ৩টি, মঈন-লিভিংস্টোন ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১২৫ রানের টার্গেটে সাকিবের করা প্রথম ওভারের প্রথম ডেলিভারিতে চার মারেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়। আর দ্বিতীয় ওভারের শেষ দুই বলে মুস্তাফিজের বলে চার আদায় করেন রয়। তৃতীয় ওভারে সাকিবকে ছক্কা ও চতুর্থ ওভারে শরিফুলকে চার মেরে দ্রুত রান তুলতে থাকেন আরেক ওপেনার জশ বাটলার। এতে ৪ ওভার শেষে ৩৭ রান পায় ইংল্যান্ড।
প্রথম চার ওভারে তিন বোলার ব্যবহারের পর পঞ্চম ওভারে স্পিনার নাসুমকে আক্রমনে আনেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ। বল হাতে নিয়ে পঞ্চম ডেলিভারিতে ব্রেক-থ্রু এনে দেন নাসুম। এক্সট্রা কভারে ১৮ বলে ১৮ রান করা বাটলারের ক্যাচ নেন নাইম।
পাওয়ার প্লেতে বাটলারকে হারলেও, ৫০ রান পায় ইংল্যান্ড। পাওয়ার প্লে শেষ হবার পরও মারমুখী ছিলেন রয়। এতে ১২তম ওভারেই শতরান স্পর্শ করে ইংল্যান্ড। নাসুমের করা ঐ ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে দলের রান তিন অংকে পৌঁছে দেয়ার পাশাপাশি ৩৩ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রয়।
১৩তম ওভারের দ্বিতীয় বলে শরিফুলকে ছক্কা মারার পর পঞ্চম বলে বিদায় নেন রয়। ৩৮ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় নিজের ৬১ রানের ইনিংসটি সাজান তিনি। দ্বিতীয় উইকেটে মালানের সাথে ৪৮ বলে ৭৩ রান তুলেন রয়। সেখানে তার অবদান ছিলো ২৭ বলে ৪৪। আর মালান করেছিলেন ২১ বলে ২২।
রয় যখন ফিরেন, তখন ম্যাচ জিততে ১৩ রান দরকার ছিলো ইংল্যান্ডের। দলের প্রয়োজন মিটিয়েছেন মালান ও জনি বেয়ারস্টো। ১৫তম ওভারের প্রথম বলে শরিফুলকে চার মেরে জয় নিশ্চিত করেন তারা। মালান ৩টি চারে ২৫ বলে অপরাজিত ২৮ এবং বেয়ারস্টো ৮ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের শরিফুল-নাসুম ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন রয়। আগামী ২৯ অক্টোবর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আর ৩০ অক্টোবর নিজেদের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- The Epic Voyage That Started the World Cup
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
















