ভারতকে ১৫৪ রানের টার্গেট বাংলাদেশের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৯ ৭ নভেম্বর ২০১৯
জিতলেই সিরিজ নিশ্চিত। এমন সমীকরণের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। তবে ভালো শুরুর পর বিপাকে পড়ে যায় টাইগাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। ফলে বড় স্কোর গড়ার স্বপ্ন দেখা সফরকারীরা শেষ পর্যন্ত ১৫৩ রান করতে সক্ষম হয়।
বৃহস্পতিবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। তরুণ ওপেনার মোহাম্মদ নাইম শেখকে নিয়ে দুরন্ত সূচনা করেন লিটন দাস। উদ্বোধনী জুটিতে ৭.২ ওভারে ৬০ রান সংগ্রহ করেন তারা। ব্যক্তিগত ২৯ রানে রানআউট হয়ে ফেরেন লিটন। অবশ্য তার ১৭ রানেই আউট হয়ে যাওয়ার কথা ছিল। দুইবার অবিশ্বাস্যভাবে বেঁচে যান তিনি।
দলীয় ৪৩ রানে যুজবেন্দ্র চাহালের লেগস্পিন বল ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্ট্যাম্পিং হন লিটন। কিন্তু ভারতীয় তরুণ উইকেটকিপার রিশব প্যান্ট বলটি স্ট্যাম্প পার হওয়ার আগেই গ্ল্যাভসবন্দি করে স্ট্যাম্প ভেঙে দেন। ক্রিকেটীয় আইনের পরিপন্থী স্ট্যাম্পিং করায় ফিল্ড আম্পায়ার রিভিউ দেখে লিটনকে নট আউটের সিদ্ধান্ত দেন। যে কারণে নিশ্চিত আউট থেকে বেঁচে যান তিনি।
এরপর রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে দিয়ে দ্বিতীয়বার লাইফ পান লিটন। কিন্তু দুইদফা জীবন পেয়েও বড় স্কোর গড়তে ব্যর্থ হন এ ওপেনার। আগের ম্যাচে ৭ রানে আউট হওয়া ডানহাতি ব্যাটার ফেরেন ২১ বলে ২৯ রান করে। তার বিদায়ে ৭.২ ওভারে দলীয় ৬০ রানে ওপেনিং জুটি ভাঙে বাংলাদেশের। ভারত সফরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মোহাম্মদ নাইম শেখের। দিল্লি জয়ের ম্যাচে ভারতের বিপক্ষে অভিষেকে ২৮ বলে তিনি করেন ২১ রান।
এদিন নিজের দ্বিতীয় উদ্বোধনীতে লিটনের সঙ্গে অসাধারণ ব্যাটিং করে ৬০ রানের জুটি গড়েন নাইম। ৩১ বলে ৫ চারের সাহায্যে ব্যক্তিতগত ৩৬ রান করে ফেরেন তিনি। তার বিদায়ে ৮৩ রানে দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ।
আগের ম্যাচে ৬০ রানের অনবদ্য ইনিংস খেলে বাংলাদেশকে জয় উপহার দেয়া মুশফিকুর রহিম এদিন সুবিধা করতে পারেননি। ৬ বলে মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। তার বিদায়ে ১২.১ ওভারে ৯৭ রানে তিন উইকেট হারান সফরকারীরা।
আগের ম্যাচে ওয়ানডাউনে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত খেলা সৌম্য সরকার আজও খেলেন একই পজিশনে। দিল্লি জয়ের ম্যাচে ৩৯ রানের দায়িত্বশীল ব্যাটিং করে যাওয়া এ ব্যাটার রাজকোটেও দাপুটে ব্যাটিং করেন। ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের দ্বিতীয় শিকার হওয়ার আগে ২০ বলে ২ চার ও ১ ছক্কায় ৩০ রান করেন তিনি।
দলীয় ১০৩ রানে লিটন, নাইম, মুশফিক আর সৌম্য আউট হওয়ার পর দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তরুণ অলরাউন্ডার আফিফ হোসেনের সঙ্গে ১৭ রানের জুটি গড়েন। এরপর মোসাদ্দেক হোসেনকে সঙ্গে নিয়ে ইনিংস শেষ হওয়ার ৯ বল আগে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। এর আগে ২১ বলে ৪টি চারের সাহায্যে ৩০ রান করেন তিনি।
অন্তিমলগ্নে মোসাদ্দেক আর আমিনুল ইসলামরা ঝড় তুলতে না পারায় শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৫৩ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- NASA Opens Door to Personal Smartphones in Space
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
















