ভিশন মুক্তিযুদ্ধ নিয়ে সিপিবি’র ইশতেহার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:২২ ১৯ ডিসেম্বর ২০১৮
ছবি সংগৃহীত
ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা হবে। সংবিধান, রাষ্ট্রীয় ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-(সিপিবি)।
‘ভিশন মুক্তিযুদ্ধ-৭১’ শিরোনামে সিপিবির নির্বাচনী অঙ্গীকারগুলো ৩০টি দফা ও ১৫১টি উপ-দফায় বর্ণনা করেছে দলটি।
রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে গত ১ ডিসেম্বর সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এ ইশতেহার ঘোষণা করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শ্রমিক-কৃষক-মধ্যবিত্ত-নিম্নবিত্ত জনগণ যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলেন তা আজও বাস্তবায়ন হয়নি। সেই স্বপ্ন হল ‘ভিশন মুক্তিযুদ্ধ-৭১’।” আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।
সেলিম বলেন, “আওয়ামী লীগ ও বিএনপি এই স্বপ্ন বাস্তবায়নে তাদের অক্ষমতার প্রমাণ দিয়েই চলেছে। এমনকি এই দুটি দলকে কেন্দ্র করে গড়ে ওঠা দ্বি-দলীয় রাজনৈতিক কাঠামো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি। বরং যারাই ক্ষমতায় এসেছে, তারা ক্রমান্বয়ে আরও কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী আচরণের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে রাখার প্রবণতা দেখিয়েছেন।”
জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন এবং দ্বি-দলীয় রাজনীতির বৃত্ত ছিন্ন করে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলা অপরিহার্য হবে বলে মন্তব্য করেছেন সেলিম।
৩০ দফা ইশতেহারে যা আছে
* ক্ষমতায় গেলে সিপিবি মুক্তিযুদ্ধের চেতনায় সংবিধান, রাষ্ট্রীয় ব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করবে। গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকারের ক্ষমতায়ন নিশ্চিত করবে।
* ভোটে জিতলে নির্বাচন পদ্ধতি সংস্কার করে চালু করা হবে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা।
* বিতর্কিত ‘ডিজিটাল নিরাপত্তা আইনসহ‘ মৌলিক অধিকার সহ সব কালা কানুন’ বাতিল করা হবে। মত প্রকাশের স্বাধীনতা মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে।
* কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও বৈষম্য হ্রাস করা, ঘুষ-দুর্নীতি-লুটেপাটের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে বাম এ দলটির লক্ষ্য।
* সাম্প্রদায়িক জঙ্গিবাদ রুখতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা সহ ‘মাফিয়া-গডফাদারদের’ দমন এবং অপরাধী চক্রের দেশি-বিদেশি অর্থ ও শক্তির উৎসগুলোর মূল উৎপাটন করা এবং সন্ত্রাস-জঙ্গিবাদ-দুর্বৃত্তায়ন ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলে উল্লেখ করে সিপিবির।
* টেলিকম খাতে শৃঙ্খলা আনতে অভিন্ন কলরেট চালু, ইন্টারনেট মূল্য নির্ধারণ, অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধ করার পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে ওয়াইফাই জোন তৈরি করা, ‘ই-গভারনেন্স’ চালু করা, সাইবার ক্রাইম বন্ধ করা, ব্যক্তিগত তথ্যের নিরাপত্ত নিশ্চিত করাসহ তথ্য-প্রযুক্তি, টেলিযোগাযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে সার্বজনীন করার প্রতিশ্রুতি রয়েছে ইশতেহারে।
* জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা, রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রসহ সুন্দরবন এলাকায় শিল্প-কারখানা নির্মাণ বন্ধ করা। মৃতপ্রায় নদ-নদী পুনরুজ্জীবিত করা, ‘পরিবেশ আদালতের’ মাধ্যমে পরিবেশ বিনষ্টকারীদের বিচারের আওতায় আনবে সিপিবি।
* প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ‘ঝুলে থাকা’ সমস্যার সমাধান করা হবে।
* পাকিস্তানের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়, আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠানো, ভারত থেকে পানির ন্যায্য হিস্যা আদায়, সীমান্তে হত্যা বন্ধ ও বাণিজ্য ঘাটতি হ্রাস করা, রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দিয়ে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করার প্রতিশ্রুতি থাকছে সিপিবি'র।
আরও পড়ুনঃ উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন করে দেব—জাতির কাছে শেখ হাসিনার ওয়াদা
ইশতেহার শেষে সিপিবি সভাপতি সেলিম বলেন, “লুটপাটের ‘ব্যবস্থা বদল’ করে বিকল্প রাজনৈতিক কর্মসূচি ও প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে সিপিবি বদ্ধপরিকর।”
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘কাস্তে’ মার্কায় সিপিবির মনোনিত প্রার্থীদের এবং বাম গণতান্ত্রিক জোটের অন্য প্রার্থীদের ‘মই’ ও ‘কোদাল’ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
এসময় সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, আব্দুল্লাহ ক্বাফী রতন ও অনিরুদ্ধ দাস অঞ্জন, কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্সসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল



