ভুটানকে উড়িয়ে প্রতিশোধ নিলো বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৩ ২৯ সেপ্টেম্বর ২০১৯
২০১৬ সালে থিম্পুতে হারের পর বাংলাদেশের ফুটবলে আলোচিত এক নাম ছিল ভুটান। ফুটবলে হার-জিত স্বাভাবিক ঘটনা হলেও ওই হারে যেন বাংলাদেশের ফুটবলের জাত-কুলমান সবই চলে গিয়েছিল। একটি ম্যাচের হারের পর ফুটবলে নেমে আসে সব হারানোর বেদনা।
সেই হারের প্রতিশোধ বাংলাদেশ নিয়েছিল গেল বছর ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ ম্যাচে। তবে এক সময় ভুটানকে যে বাংলাদেশ গুনেগুনে গোল দিতো, সেই দিনগুলো যেন ফিরিয়ে আনলেন লাল-সবুজ জার্সিধারী ফুটবলাররা। আজ রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভুটানকে ৪-১ গোলে উড়িয়ে দিলেন জামাল ভূঁইয়ারা।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ভুটান এক গোল দিয়ে হজম করে আরো দুইটি। দুই দেশের দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচটি হবে ৩ অক্টোবর।
১২ মিনিটে ডান দিক থেকে জামাল ভূঁইয়ার ক্রসে জীবনের হেড কাঁপিয়ে দেয় ভুটানের জাল। জীবনই ৩৯ মিনিটে ডান দিক থেকে ইব্রাহিমের ক্রসে চলন্ত বলে দর্শণীয় সাইডভলিতে ব্যবধান দ্বিগুন করেন।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যেই গোল করে ব্যবধান কমায় ভুটান। শেরিং দর্জির ফ্রিকিক বক্সে পড়লে ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হন বাংলাদেশের ডিফেন্ডাররা। সুযোগ সন্ধানী দর্জি খুব কাছ থেকে বল পাঠন জালে।
৬২ মিনিটে বদলি রবিউল হাসানের শট ভুটানের গোলরক্ষক জাম্ফেল দুর্দান্তভাবে ফিস্ট করে বাইরে গোল বঞ্চিত হয় বাংলাদেশ। ৭০ মিনিটে বিপলু আহমেদ বক্স থেকে কোনাকুনি যে শট নেন তা বাইরে চলে যায় দ্বিতীয় পোস্ট ঘেঁষে।
ভুরিভুরি সুযোগ নষ্ট করে বাংলাদেশ ব্যবধান বাড়ায় ৭৫ মিনিটে বিপলু আহমেদের গোলে। সোহেল রানা প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে দুই তিনজকে কাটিয়ে বক্সে ঢুকে পাস দেন বিপলুকে। বিপলু দেখেশুনে গোল করে ব্যবধান ৩-১ করেন।
বাংলাদেশ আক্রমণের ধারা অব্যাহত রেখে চতুর্থবারের মতো ভুটানের জাল কাঁপায় ৮১ মিনিটে। বিপলু আহমেদ ও রবিউলের অসাধারণ সমন্বয়ে। প্রায় মাঝ মাঠ থেকে বল নিয়ে দ্রুতগতিতে ঢুকে রবিউলকে বল বাড়িয়ে দেন বিপলু। বাধা দিতে আসা ভুটানের ডিফেন্ডারের পাশ দিয়ে চমৎকারভাবে গোল করেন এ সময়ের আলোচিত ফুটবলার রবিউল।
বিশ্বকাপ বাছাই দ্বিতীয় পর্বে বাংলাদেশ কাতারের মুখোমুখি হবে ১০ অক্টোবর, ঢাকায়। এরপর ১৫ অক্টোবর কলকাতায় ম্যাচ রয়েছে ভারতের বিরুদ্ধে। বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের আগে ভুটানের বিরুদ্ধে এই জয় নিশ্চিত বাংলাদেশের ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।
বাংলাদেশ দল :
আশরাফুল ইসলাম রানা, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, ইয়াসিন খান, রিয়াদুল হাসান, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, সোহেল রানা, মোহাম্মদ ইব্রাহিম (রবিউল), সাদ উদ্দিন ও নাবিব নেওয়াজ জীবন(সুফিল)।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















