ভেনেজুয়েলাকে উড়িয়ে দিল আর্জেন্টিনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:১৬ ৩ সেপ্টেম্বর ২০২১
কোপা আমেরিকার শিরোপা জয়ের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচে বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে মুখোমুখি হয় আর্জেন্টিনা। তাই স্বাভাবিকভাবে সমর্থকদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। সমর্থকদের সেই প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা।
দলের হয়ে গোল করেছেন লাউতারো মার্তিনেস, আনহেল কোরেয়া ও হোয়াকিন কোরেয়া। লিওনেল মেসি গোল না পেলেও বরাবরের মতো নিয়ন্ত্রণ করেছেন পুরো ম্যাচ। শুক্রবার সকালে ভেনেজুয়েলার ঘরের মাঠে জার্সিতে কোপা আমেরিকা চ্যাম্পিয়নের ব্যাজ লাগিয়ে নামে আর্জেন্টিনা। প্রায় পুরোটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে চ্যাম্পিয়নরা। ম্যাচের ৩২ মিনিটে মেসিকে বিপজ্জনক ফাউল করে ভেনেজুয়েলার আদ্রিয়ান মার্তিনেস সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন লাউতারো মার্তিনেস। লো সেলসোর এগিয়ে দেয়া বল ডি-বক্সে একাই পেয়ে যান তিনি। চমৎকার প্লেসিং শটে ব্যবধান ১-০ করেন ইন্টার মিলানের এ তারকা ফরোয়ার্ড। ওই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয় আর্জেন্টিনা। দলের দ্বিতীয় গোলে অবদান ছিল মেসির। ৭১ মিনিটে তার পাস খুঁজে পায় বক্সে থাকা মার্তিনেসকে। মার্তিনেস নিজে শট না নিয়ে বল ছাড়েন হোয়াকিন কোরেয়ার উদ্দেশে। জোরালো শটে দলের লিড দ্বিগুণ করেন এ ফরোয়ার্ড।
তৃতীয় গোলের দেখাও পেতেও খুব বেশি সময় লাগেনি স্ক্যালোনির দলের। মেসির পাস থেকে পাওয়া বলে লাউতারোর করা জোরালো শট ভেনেজুয়েলা গোলরক্ষক সামলালেও আয়ত্বে রাখতে পারেননি, ফিরতি চেষ্টায় আনহেল কোরেয়া বল জালে পাঠান। ৩-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। বদলি নেমে শেষ দিকে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিলেন দিবালা। তবে তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক ফারিনেস।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে পানেনকা স্পট কিকে একটি গোল শোধ করেন সতেলদো। তিনি নিজেই বক্সে ফাউলের শিকার হলে দীর্ঘক্ষণ ভিএআরে দেখে ভেনেজুয়েলাকে পেনাল্টি দেন রেফারি। সাত ম্যাচ শেষে চার জয় ও তিন ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট হলো ১৫।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















