ভ্যাকসিন বিতরণে অসমতা, বিশ্বে বিপর্যয়ের আশঙ্কা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪১ ১৯ জানুয়ারি ২০২১
করোনা ভ্যাকসিন অসম বণ্টনের কারণে ‘বিপর্যয়কর নৈতিক অবক্ষয়ের’ মুখে পড়েছে পৃথিবী বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস।
তিনি বলেন, গরিব দেশগুলোর ঝুঁকিপূর্ণ মানুষগুলোর আগে ধনী দেশগুলোয় তরুণ, স্বাস্থ্যবান লোকজনের ভ্যাকসিন পাওয়াটা ঠিক নয়।
ড. তেদরোস বলেন, এখন পর্যন্ত ৪৯টি ধনী দেশে জনগণকে ৩৯ মিলিয়ন ডোজ টিকা দেয়া হয়েছে। অন্যদিকে একটি গরিব দেশের জনসাধারণকে ২৫ ডোজ দেয়া হয়েছে। এতেই বৈষম্যের চিত্র ফুটে উঠেছে।
কোভিড-১৯ প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকার সমালোচনা চলছেই। এর মধ্যেই সোমবার ডব্লিউএইচও’র নির্বাহী পর্ষদের অধিবেশনে বক্তৃতাকালে ড. তেদরোস বলেন, আমাকে বলতেই হবে, দুর্যোগময় মূল্যবোধ বিপর্যয়ের কিনারে বিশ্ব। দুনিয়ার গরিব দেশগুলোর মানুষকে জীবন (মৃত্যু) দিয়ে এর মূল্য চোকাতে হবে।
তিনি আশঙ্কা করেন, ‘আমিই প্রথম’ –এই ধরনের দৃষ্টিভঙ্গি আমাদের ব্যর্থতায় পর্যবসিত করবে। এটি ভ্যাকসিন মজুদে ধনীদের আরো উৎসাহিত করবে। একইসঙ্গে এর মূল্য বাড়িয়ে দেবে। পরিণামে এসব পদক্ষেপ মহামারিকে আরো দীর্ঘায়িত করবে।
এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে প্রয়োজনের তুলনায় বেশি ভ্যাকসিন মজুদ করছে ধনবান দেশগুলো। যেখানে তা পেতে হাপিত্যেশ করছে দরিদ্র দেশগুলো। ফলে সেগুলোতে দুর্দশা বাড়ছেই। এই জনসংখ্যা বিশ্বের এক-তৃতীয়াংশ।
ডব্লিউএইচও প্রধান যোগ করেন, মানব ও অর্থনৈতিক ভোগান্তি দূর করতে সেসবে লাগাম টানা দরকার। কড়া নিয়মকানুন আরোপ করা প্রয়োজন।
বৈশ্বিক ভ্যাকসিন বন্টন প্রকল্প কোভ্যাক্সের প্রতিশ্রুতি বাস্তবায়নে পূর্ণ আশ্বাস দিয়েছেন ড. তেদরোস। এর আওতায় গরিব দেশগুলোকে স্বল্প মূল্যে টিকা দেয়া হবে। আগামী মাসেই সেই কার্যক্রম শুরু হচ্ছে। এখন সম্পদশালী দেশসমূহের ভ্যাকসিন রাজনীতির কারণে তা কতটা আলোর মুখ দেখে সেটাই বিবেচ্য বিষয়।
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- ঈদের ছুটিতেও বাসা থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব
- মেগাবাজেটের রোম্যান্সে ফিরছেন শাহরুখ
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- বিশ্বকাপের আগে বাদ নেইমার, ব্রাজিলে নতুন মুখ
- অভিনেতা শামস সুমন মারা গেছেন
- আপনি যেভাবে অপ্রয়োজনীয় কেনাকাটার ফাঁদে পড়ছেন
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- ঈদে চড়া মসলার বাজার
- ইরানের জ্যেষ্ঠ নেতা লারিজানি ও সোলাইমানি নিহত: ইসরায়েল
- যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
















