ঢাকা, ১৮ মার্চ বুধবার, ২০২৬ || ৩ চৈত্র ১৪৩২
good-food
৪০২

মস্কো কনসার্টে হামলা: ৬০ জন নিহত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৪৭ ২৩ মার্চ ২০২৪  

রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে  ৬০ জনে পৌঁছেছে।  আহত অবস্থায়  ১৪৭ জনকে উদ্ধার করা হয়েছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা জানিয়েছে, নিহতের সংখ্যা  বাড়তে পারে। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

 

রুশ তদন্ত সংস্থার বিবৃতিতে বলা হয়, প্রাপ্ত তথ্য অনুযায়ী, ক্রোকাস সিটি হল কমপ্লেক্সে সন্ত্রাসী হামলার পর ঘটনাস্থল থেকে ৬০ জনের দেহ উদ্ধার করা হয়েছে।আহত হয়েছেন ১৪৭ জন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’

 

শুক্রবার মস্কোর ক্রাসনোগোরস্ক এলাকার ক্রোকাস সিটি হলে রুশ ব্যান্ড দল পিকনিকের কনসার্ট উপভোগ করতে  শত শত মানুষ জড়ো হয়। কনসার্ট শুরু হওয়ার কিছুক্ষণ আগে অডিটোরিয়ামে কয়েকজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এসময় ওই ভবনে বোমা বিস্ফোরণ ঘটে।


প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে বন্দুকধারীরা। তাদের কাউকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর