মাঠে ফেরাকে স্মরণীয় করে রাখতে চান সাইফউদ্দিন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১৮ ১২ জানুয়ারি ২০২১
ইনজুরি থেকে সুস্থ হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজে নিজের সেরাটা দিয়েই মাঠে ফেরাকে স্মরণীয় করে রাখতে চান বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
দেশের হয়ে অভিষেকের পর থেকে ইনজুরি সঙ্গী হয়ে গেছে তার। সর্বশেষ লিগামেন্টের ইনজুরিতে পড়েন তিনি। তবে সেরে ওঠায় আবারো জাতীয় দলে জন্য বিবেচিত হয়েছেন।
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে অনুশীলনে গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন সাইফ। তবে টুর্নামেন্টের মাঝপথে সুস্থ হয়ে মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে কয়েকটি ম্যাচ খেলেন তিনি। মঙ্গলবার
বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে আমি সুস্থ হয়ে উঠতে পারি কি-না, তা নিয়ে চিন্তিত ছিলাম। কিন্তু এখন সবকিছু ঠিক আছে।’
সাইফ বলেন, ‘ফিজিও বায়েজিদ আমাকে অনেক সহায়তা করেছে। আরেকজন ফিজিও, শাওনও অনেক সাহায্য করে। আমি ফিট হওয়ার সর্বাত্মক চেষ্টা করেছি। এখন সবকিছুই ভালো আছে।’
ঘরের মাঠে খেলা সিরিজ হওয়ায় ভালো করতে মুখিয়ে আছেন তিনি। এ সিরিজ দিয়ে করোনার কারণে দীর্ঘ বিরতির পর আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। সাইফউদ্দিন বলেন, ‘আমরা এক পর্যায়ে ঘরে আবদ্ধ ছিলাম এবং পরবর্তীতে ঘরোয়া ক্রিকেট খেলতে মাঠে ফিরে আসি। এখন আমরা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুতি নিচ্ছি। দেশের হয়ে খেলাটা সবসময়ই গর্বের। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাকিব আল হাসান ফিরছেন। সিরিজের আগে এটি দারুণ এক অনুভূতি। যেহেতু সিরিজটি ঘরের মাঠে হচ্ছে, এটি আমাদের জন্য বড় অনুপ্রেরণা।’
তিনি জানান, বিসিবির প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে বোলাররা দারুণ ছন্দে আছেন, এ অবস্থায় যেকোনও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
সাইফ বলেন, ‘গত তিন দিনে ব্যাটিং-বোলিং এবং ফিল্ডিং-এ আমাদের কঠোর অনুশীলন হয়েছে এবং শেষ দু’টি টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপ এবং বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে পেসাররা দুর্দান্ত পারফরম্যান্স করেছে। তাই আমি মনে করি, জাতীয় দলে জায়গা পেতে হলে কঠোর প্রতিযোগিতা থাকবে।’
তিনি বলেন, ‘এজন্য আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করছি। এখন পর্যন্ত সব অনুশীলন সেশন দারুণ উপভোগ করছি। আমরা অনুশীলনের পর্যাপ্ত সুযোগ ও দু’টি অনুশীলন ম্যাচের সুযোগও পাবো। তাই আমি মনে করি, সিরিজকে সামনে রেখে আমাদের ভালো প্রস্তুতি থাকবে।’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- The Epic Voyage That Started the World Cup
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
















