মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: এখন যা হতে পারে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৩ ৪ নভেম্বর ২০২০
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি পেতে হবে। সবশেষ খবর, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ২২৭ ভোট। আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি।
স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে শুরু হয় ভোটগ্রহণ। সন্ধ্যায় শেষ হয় ভোট। পরে গণনা শুরু হয়। সেটা এখনও চলছে। তবে কারো জয়ের ব্যাপারে পরিষ্কার আভাস পাওয়া যাচ্ছে না। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ট্রাম্প ও বাইডেনের মধ্যে ব্যবধান কমেছে। দুজনের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কিন্তু জয়-পরাজয় নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে আরও।
সবার নজর এখন পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিশিগানের মতো ‘ব্যাটেলগ্রাউন্ডের’ দিকে। এসব রাজ্যের ফলাফলই ঠিক করে দেবে- কে হবেন যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট।
জয়ের ব্যাপারে আশাবাদী দুই প্রার্থীই। ভোটে কোনোরকম কিছু হলে আদালতে যাওয়ারও হুমকি দিয়েছেন ট্রাম্প। আইনজীবী ঠিক রেখেছেন বাইডেনও। স্পষ্টত বোঝা যাচ্ছে, চূড়ান্ত ফল পেতে অপেক্ষা আরও বাড়বে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ-সমাবেশ দেখা গেছে। তাদের অভিযোগ জোর করে ক্ষমতা দখল করে থাকতে চাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট। এর প্রতিবাদে মিটিং-মিছিল করায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ট্রাম্পও দাবি করেছেন, ভোট কারচুপি করছে বাইডেন ও তার সমর্থকরা। অর্থাৎ রেজাল্ট কেউ সহজে মেনে নেবে বলে মনে হচ্ছে না।
করোনাভাইরাস মহামারির কারণে এই নির্বাচনে ১০ কোটির বেশি আগাম ভোট পড়েছে। সেসব ভোটও গণনা করতে হবে। সঙ্গত কারণেই ফল জানতে দীর্ঘ সময় লাগবে।
পরিপ্রেক্ষিতে এখন যা হতে পারে-
# আগামী কয়েক দিনেও উত্তর জানা যাবে না: এটাই এখন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ, প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই চলে যাচ্ছে পোস্টাল ভোটের দিকে। যেসব ভোট এখনও মিশিগান, উইসকনসিন ও পেনসিলভানিয়ার মতো জায়গাগুলোতে গণনা করা বাকি। ফলে সময় লাগবে। আর সময় যত গড়াবে তত ইন্জিয়ারিং হওয়ার প্রশ্ন তুলবেন সবাই।
# আইনি লড়াই: ধোঁয়াশাচ্ছন্ন নির্বাচনী ফল সুপ্রিম কোর্টে গড়াতে পারে। সেজন্য আইনজীবীরা প্রস্তুতই আছেন। ইতিমধ্যে ট্রাম্প আইনি লড়াইয়ে সর্বোচ্চ আদালতে যাওয়ার হুমকি আগেই দিয়েছেন। বাইডেনও পিছপা হবেন না। তেমন হলে ফলাফল নির্ধারিত হতে লেগে যাবে আরও কয়েক সপ্তাহ। সেটা কেউ মেনে না নিলে সমস্যা বাড়বে।
# অনিশ্চয়তায় অস্থিরতার শঙ্কা: নির্বাচনের এ পর্যায়ে অনিশ্চয়তা অবশ্যম্ভাবী। আর এ থেকে দেখা দিতে পারে অস্থিরতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের রাতে ভোট গণনার উত্তেজনার মধ্যেই ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে বিভিন্ন শহরে। এ রেশ চলতেই থাকতে পারে। ফলে ফল সহজে পাওয়া যাচ্ছে না। সেটা দাঙ্গা-হাঙ্গামায় রূপ নেয় কি না, তাই দেখার।
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- ঈদের ছুটিতেও বাসা থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব
- মেগাবাজেটের রোম্যান্সে ফিরছেন শাহরুখ
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- বিশ্বকাপের আগে বাদ নেইমার, ব্রাজিলে নতুন মুখ
- অভিনেতা শামস সুমন মারা গেছেন
- আপনি যেভাবে অপ্রয়োজনীয় কেনাকাটার ফাঁদে পড়ছেন
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- ঈদে চড়া মসলার বাজার
- ইরানের জ্যেষ্ঠ নেতা লারিজানি ও সোলাইমানি নিহত: ইসরায়েল
- যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
















