মাস্ক আমি পরবো না
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৩১ ৫ এপ্রিল ২০২০
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষ ও স্বাস্থ্যকর্মীদের মাস্ক পরার পরামর্শ দিলেও নিজে পরবেন না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনে মাস্ক পরা নিয়ে কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, মাস্ক পরলেও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক নয়। আপনি চাইলে পরতে পারেন। আমি ঠিক করেছি পরব না।
কিন্তু অনেকেই আছে যারা মাস্ক পরতে চায়। তিনি আরও বলেন, ‘ওভাল অফিসে বিদেশি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা-রানী, ডিক্টেটরদেরকে আমার অভ্যর্থনা জানাতে হয়। তাই আমার জন্য এটা না।’ ইউএসএ টুডে ও রয়টার্স।
যুক্তরাষ্ট্রে করোনার প্রাদুর্ভাবের শুরু থেকে মাস্ক পরার দরকার নেই বলে আসছিল সরকার ও স্বাস্থ্য সংস্থাগুলো। মহামারী ভয়াবহ আকার ধারণ করার পর চলতি সপ্তাহে নতুন করে মাস্ক পরার পরামর্শ দিয়েছে সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।
এখন মাস্ক পরার কথা বলছে ট্রাম্প প্রশাসনও। এমন পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজনীয় এন-৯৫ ফেস মাস্ক এবং অন্যান্য ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম অন্যান্য দেশে রফতানি বন্ধ করার নির্দেশ দেন ট্রাম্প।
মাস্ক নিয়ে এমন টানাপড়েনের মধ্যে শুক্রবারই এ নিয়ে নতুন মতামত দেন ট্রাম্প। বলেন, ‘আমরা এ রোগের সংক্রমণ বিষয়ে আগে যা ভাবতাম তার বদল ঘটেছে।
সাম্প্রতিক সময়ে গবেষণায় দেখা গেছে, কোনো লক্ষণ ছাড়াই অনেকে করোনা সংক্রমণের শিকার হয়েছেন। তাই মাস্ক পরাই ভালো কাজ।’ তবে একই সঙ্গে মাস্ক পরার প্রতি নিজের অনীহার কথা জানান তিনি। ট্রাম্পের যুক্তি, ‘ভালো অফিসে বসে মাস্ক পরে কাজ করা কার্যত অসম্ভব। তাই আমি এটা পালন করতে রাজি নই।’
মাস্কের ক্রমবর্ধমান চাহিদার ফলে বাজারে এর ঘাটতি দেখা দেয়ার আশঙ্কা করছে ট্রাম্প প্রশাসন। এজন্য মাস্ক না পেলে পরিষ্কার কাপড় দিয়ে মুখ ঢেকে চলার পরামর্শ দেয়া হয়েছে। ট্রাম্পের ভাষায়, ‘কাপড়ের ঘনত্বের বিচারে স্কার্ফ মাস্কের ভালো বিকল্প।’
এদিকে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ৭৮ হাজার ৪৫৮। এর মধ্যে সাত হাজার ১৫৯ জনের মৃত্যু হয়েছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্তের তালিকায় প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত ২ লাখ ৭৭ হাজার ৪৭৫ জন। মৃত্যু হয়েছে ৭ হাজার ৪০২ জনের। বিশ্বের ২০৫টি দেশ ও দুটি প্রমোদতরীর ১১ লাখ ১৭ হাজার ৮৬০ জন আক্রান্ত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসে। মৃত্যুবরণ করেছে ৫৯ হাজার ২০৩ জন। এছাড়া এই ভাইরাসের সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছে প্রায় ২ লাখ ২৮ হাজার ৯৯০ জন।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা






