মিয়ানমারে ১১ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:২৬ ৯ ডিসেম্বর ২০২১
মিয়ানমারের মধ্যাঞ্চলের একটি গ্রামে ১১ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে সেনাদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা এবং গণমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গ্রামবাসীদের পুড়ে যাওয়া মরদেহ সাগাইং গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারের এই গ্রামে সেনাদের সঙ্গে জান্তাবিরোধীদের সংঘর্ষ চলছে।
পুড়ে যাওয়া মরদেহের ছবি ও ভিডিও মিয়ানমারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রয়টার্স ওই ফুটেজ ও ছবির সত্যতা নিশ্চিত হতে পারেনি। এ নিয়ে মিয়ানমার জান্তার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন স্বেচ্ছাসেবী রয়টার্সকে জানান, গত মঙ্গলবার ভোরে ডন তাও গ্রামে প্রবেশ করে সেনারা। ওই দিন বেলা ১১টার দিকে তাদের হত্যা করা হয়।
তবে নিহতরা কোনো মিলিশিয়া ছিল, নাকি গ্রামবাসী ছিল, তা নিশ্চিত করতে পারেনি ওই স্বেচ্ছাসেবী। গত ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর মিলিশিয়া গোষ্ঠী ও অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের সমন্বয়ে গঠিত হয় পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)। এই সংগঠনের সদস্য কিয়াউ উউনা বলেন, আমাকে জানানো হয়েছিল যে সৈন্যরা গুলি চালাতে এসেছে এবং যাদের আটক করা হয়েছিল, তাদের হত্যা করার আগে গ্রামের কাছে একটি মাঠে নিয়ে যাওয়া হয়েছিল।
তবে কোন সূত্র থেকে এই খবর কিয়াউ পেয়েছিলেন তা জানাননি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরেক স্বেচ্ছাসেবী বলেন, এ ঘটনার পর পাঁচটি গ্রাম থেকে প্রায় ৩ হাজার গ্রামবাসী পালিয়ে গেছে। নিহতের একজন স্বজন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ২২ বছর বয়সী এইচতেত কো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি কোনো মিলিশিয়া দলের সদস্য ছিলেন না।
মিয়ানমারের ছায়া সরকার ড. সাসা বলেছেন, নিহতদের একসঙ্গে করে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি নিহত ১১ জনের নাম উল্লেখ করেছেন। তাঁর তথ্যমতে, নিহতরা সবাই পুরুষ। এদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোর রয়েছে।
জাতিসংঘের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, `আমরা এ ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানাই। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক আইনের অধীনে মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষকে তাদের বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দিচ্ছি। এই জঘন্য কাজের জন্য দায়ী ব্যক্তিদের অবশ্যই জবাবদিহি করতে হবে।'
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা







