ঢাকা, ১৯ আগস্ট বুধবার, ২০২৬ || ৪ ভাদ্র ১৪৩৩
good-food
৫২২

মুস্তাফিজের কাছে শিখছেন ভারতীয় পেসার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:০২ ২৭ সেপ্টেম্বর ২০২১  

সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত বোলিং করছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। 

 

করোনার কারনে ভারতের মাটিতে আইপিএল স্থগিত হবার আগে ৭ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন ফিজ। আর মরুর দেশে শুরুর পর ২ ম্যাচে ২ উইকেট নিয়েছেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজ। 

 

রাজস্থান দলেই আছেন মুস্তাফিজের মত বাঁ-হাতি পেসার চেতন সাকারিয়া। সাকারিয়াকে বোলিং টিপস দিয়ে সহায়তা করছেন মুস্তাফিজ। ফিজের কাছে বোলিংয়ের বিভিন্ন দিক শিখছেন বলে জানান সাকারিয়া। 

 

মুস্তাফিজের মত কাটার ও স্লোয়ারের উপর নির্ভর করে থাকেন ৯ ম্যাচে ১০ উইকেট নেয়া সাকারিয়াও।

 

তিনি বলেন, ‘মুস্তাফিজস আমাকে সব সময়ই  শিখতে সাহায্য করেন।  তার ভাবনা খুবই পরিষ্কার। নিজের পরিকল্পনায় সবসময় আস্থা রাখেন ফিজ। বেশির ভাগ সময়ই তার জানা থাকে, কোন পরিস্থিতিতে কখন কোন ধরনের বল করতে হবে। তিনি আমাকে নিয়মিত সহায়তা করছেন। আমি তার কাছে বোলিংয়ের উন্নতির জন্য শিখছি।’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর