মেসির দাম কত, তাকে কিনছে কোন ক্লাব?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪১ ২৬ আগস্ট ২০২০
বার্সেলোনা ছাড়ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মঙ্গলবার ফ্যাক্সবার্তায় ফ্রি ট্রান্সফারে ছেড়ে দিতে ক্লাবটিকে অনুরোধ জানিয়েছেন তিনি।
১০ দিন আগে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ ব্যবধানে হারে বার্সা। ওই ম্যাচে খেলেন মেসি। এরপর দ্রুত কোচ বদল করেন কাতালানরা। কিকে সেতিয়েনকে ছেঁটে রোনাল্ড কোম্যানকে নিয়ে আসেন তারা।
মেসি ছয়বার ব্যালন ডি' অর জিতেছেন। বার্সার সঙ্গে তার চুক্তি ২০২১ সাল পর্যন্ত। খুদে জাদুকরের 'বাই আউট ক্লজ' ৭০০ মিলিয়ন ইউরো। এটি হচ্ছে চুক্তির মেয়ার থাকাকালীন ট্রান্সফারের ভিত্তিমূল্য।
তবে কাতালান বোর্ড আরো একবার মেসির সঙ্গে বসতে চায়। তারা তাকে ক্লাবে রাখতে চায়।
সেজন্য একটা পথই খোলা। ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমোর পদত্যাগ।
তবে মেসি নিজের সিদ্ধান্তে অনড় থাকছেন বলে মনে করেন স্প্যানিশ ফুটবল লেখক গিলেম বালাগ। ভিনগ্রহের ফুটবলারের চুক্তিতে একটি ধারা আছে, তাতে বলা আছে যদি তিনি চান, তাহলে তাকে ফ্রি’তে ছেড়ে দেয়া হবে। সেজন্য ১০ জুনের মধ্যে জানানো প্রয়োজন।
কিন্তু সেই তারিখ পার হয়ে গেছে এখন।
মেসি ও তার সহযোগীরা মনে করেন, করোনাভাইরাসের কারণে যেহেতু পুরো মৌসুমই পিছিয়েছে, তাই ধারায় উল্লেখিত ওই তারিখও বদল হওয়া দরকার।
গতকাল এ ঘোষণা আসার পর পরই বার্সার মাঠ ন্যু ক্যাম্পে উপস্থিত হন বার্সা ভক্তরা। বোর্ডের বিরুদ্ধে স্লোগান দেন তারা।
মেসি ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ২০০৯ ও ২০১১ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোল আছে তার। ক্লাবের সাবেক সতীর্থ কার্লোস পুয়োল ইতিমধ্যে ছোট ম্যাজিসিয়ানকে সাধুবাদ ও সম্মান জানিয়ে টুইট করেছেন, তাতে তালির ইমোজি দিয়েছেন বর্তমান বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ।
পরিপ্রেক্ষিতে গুঞ্জন শুরু হয়েছে কোথায় যাচ্ছেন মেসি? তাকে দলে নিতে বিশ্বের যেকোনও ক্লাব আগ্রহী। কিন্তু বিষয়টা বেশ জটিল। ক্লাবের আনুষ্ঠানিক প্যাডে তার সই নিতে আসলে খুব অল্প ক্লাবই প্রস্তুত।
সেগুলোর মধ্যে একটা ম্যানচেস্টার সিটি। বলার অপেক্ষা রাখে না, মেসি ক্লাব ক্যারিয়ারের সেরা সময়টা কাটিয়েছেন এ দলের বর্তমান কোচ পেপ গার্দিওলার অধীনে।
মেসির দুই প্রিয় বন্ধুর একজন সার্জিও অ্যাগুয়েরো বহু বছর ধরে খেলছেন ম্যানসিটিতে। ক্লাবটির ইতিহাসে সফলতম ফুটবলার তিনি। আরেক প্রিয় বন্ধু সেস ফ্যাব্রেগাস ইংলিশ ফুটবলে খেলেছেন বহুদিন।
তাই প্রিমিয়ার লিগ নিয়ে মেসির উচ্চ ধারণা আছে। যেসব ক্লাব তার আকাশচুম্বী বেতন দিতে সক্ষম তন্মধ্যে একটি ম্যানসিটি।
ওদিকে আগের দিন একটি জাতীয় টেলিভিশনে খবর আসে ইংলিশ ফুটবলের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও মেসির দিকে হাত বাড়াবে। সম্প্রতি ম্যানইউ ট্রান্সফার মার্কেটে একের পর এক ভুল করছে।
স্বভাবতই ভক্তরা ইউনাইটেডের বর্তমান মালিক গ্ল্যাজার পরিবারের ওপর ক্ষুব্ধ। এ পরিস্থিতিতে নিজের ভাবমূর্তি রক্ষা করতে মেসির শরণাপন্ন হতে পারে বিপুল অর্থের মালিক পরিবার।
তবে আরো একটা বিষয় বিবেচনায় আসবে, সেটা জীবনযাপন নিয়ে। মেসির পরিবার ইংল্যান্ডে মানিয়ে নিতে কতটা পারবেন? তবে তার বাচ্চারা এখন বার্সেলোনায় একটি ব্রিটিশ স্কুলে পড়ালেখা করছে।
ইংল্যান্ডের বাইরে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে প্যারিসের নাম। এবার ইউরোপীয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতায় রানার আপ হয়েছে পিএসজি। তাদের আছে অর্থ ও জৌলুস। দলে নিলে আবারো মেসি ও নেইমারের জুগলবন্দী দেখতে পারে ফুটবল বিশ্ব।
তবে মেসির জন্য সবচেয়ে রোমান্টিক হবে যদি ছোটবেলার ক্লাব নিউয়েল ওল্ড বয়েজে যান। আর্জেন্টিনার রোজারিওর এ ক্লাবেই শৈশবে বলের সঙ্গে বন্ধুত্ব করেন তিনি।
শেষ অপশন হতে পারে মেসি আসবেন এশিয়াতে। তার সাবেক দুই সতীর্থ জাভি ও ইনিয়েস্তা এখন এশিয়ান ফুটবল নিয়ে সময় কাটাচ্ছেন। জাভি কাতারে কোচের দায়িত্বে আছেন এবং ইনিয়েস্তা জাপানে।
তবে এসব ভাবনা ছেড়ে দেয়াই ভালো। মেসি এখনো সর্বোচ্চ পর্যায়ে খেলার মতো অবস্থায় আছেন। আরো একটি চ্যাম্পিয়ন্স লিগ জেতার চেষ্টা তিনি করতেই পারেন। বার্সেলোনার সঙ্গে যেটা গত পাঁচ বছরে হয়নি, সেটা অন্য কোনো দলের সাথে হতে পারে?
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- NASA Opens Door to Personal Smartphones in Space
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
















