ম্যানসিটির গোল উৎসব, আগুয়েরোর রেকর্ড
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:১৪ ১৩ জানুয়ারি ২০২০
এক ম্যাচেই সের্হিয়ো আগুয়েরোর পায়ে লুটিয়ে পড়লো একাধিক রেকর্ড, তাতে অ্যাস্টন ভিলার মাঠে গোল উৎসব করলো ম্যানচেস্টার সিটি। গতকাল রবিবার ৬-১ গোলে জিতেছে প্রিমিয়ার লিগের দুইবারের চ্যাম্পিয়নরা।
লিগে বিদেশি খেলোয়াড় হিসেবে এখন সর্বোচ্চ গোলদাতা আগুয়েরো। টপকে গেছেন আর্সেনালের সাবেক ফরোয়ার্ড থিয়েরি অঁরিকে। একই সঙ্গে ১২তম হ্যাটট্রিক করে পেছনে ফেলেন অ্যালেন শিয়ারারকে।
রিয়াদ মাহরেজের জোড়া গোলের পর আগুয়েরো ও গ্যাব্রিয়েল জেসুস জাল কাঁপালে ৪-০ গোলে প্রথমার্ধ শেষ করে ম্যানসিটি। দ্বিতীয়ার্ধে আর্জেন্টাইন ফরোয়ার্ড আরও দুটি গোল করেন। এ জয়ে পেপ গার্দিওলার দল লেস্টার সিটিকে টপকে দুইয়ে উঠে গেলো।
যোগ করা সময়ে পেনাল্টি থেকে অ্যাস্টনের সান্ত্বনার গোল করেন আনোয়ার এল-গাজি। এই হারে অবনমন অঞ্চলে নেমে গেছে দলটি।
লেস্টারের সাবেক সতীর্থ ড্যানি ড্রিংকওয়াটারকে কাটিয়ে ১৮ মিনিটে মাহরেজ খোলেন গোলমুখ। অভিষেক ম্যাচ ভুলে যেতে চাইবেন ড্রিংকওয়াটার। ৬ মিনিট পর ডিবক্সের মধ্যে তিনি বলের দখল হারালে ভিলা গোলকিপার ওরহান নাইল্যান্ডকে পরাস্ত করে মাহরেজ সিটির ব্যবধান দ্বিগুণ করেন।
ম্যাচের সময় আধঘণ্টা হওয়ার আগেই ৩-০ স্কোর হয় ম্যানসিটির। বক্সের বাইরে থেকে লম্বা শটে গোল করেন আগুয়েরো। প্রথমার্ধের যোগ করা সময়ে কেভিন ডি ব্রুইনার ক্রসে ৪-০ করেন জেসুস।
ম্যাচ ঘড়ির কাঁটা ঘণ্টায় পৌঁছানোর ৩ মিনিট আগে আগুয়েরো ইতিহাস গড়া গোলটি করেন। লিগে ১৭৭তম গোল করে অঁরির রেকর্ড ভেঙে দেন শীর্ষ নন-ব্রিটিশ গোলদাতা হিসেবে। এরপর ৮১ মিনিটে পেছনে ফেলেন শিয়ারারের হ্যাটট্রিকের রেকর্ড।
২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানসিটি। তারা ২ পয়েন্টে টপকে গেছে লেস্টারকে (৪৫)। এক ম্যাচ কম খেলে ৬১ পয়েন্টে সবার ওপরে লিভারপুল।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















