যুক্তরাষ্ট্রে থাকছেন না ট্রাম্প?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১৪ ১১ নভেম্বর ২০২০
আগামী ২০ জানুয়ারি পর্যন্ত হোয়াইট হাউসে থাকবেন ডোনাল্ড ট্রাম্প। ওই দিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। এরপর যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতিদের ক্লাবে যোগদান করবেন বর্তমান প্রেসিডেন্ট। স্বভাবতই প্রশ্ন জেগেছে, এরপর কি করবেন ট্রাম্প?
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার শাসনভার ছাড়ার পর মানবসেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। অঙ্কনের কাজ বেছে নিয়েছিলেন জর্জ ডব্লিউ বুশ। তবে ট্রাম্প প্রথাগত রাজনীতিবিদ নন। ক্ষমতায় থাকাকালে অনেক বিষয় ভেঙেছেন-গড়েছেন তিনি। তাই ভাবার কোনো কারণ নেই, পূর্বসূরিদের দেখানো পথে হাঁটবেন এই প্রবীণ ব্যবসায়ী কাম রাজনীতিক।
পরবর্তী সময়ে সম্ভাব্য যা করতে পারেন ট্রাম্প-
রাজনীতি চালিয়ে যেতে পারেন
এখানেই ট্রাম্পের রাজনৈতিক আকাঙ্খা শেষ নাও হতে পারে। তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ডকে অনুসরণ করতে পারেন। যিনি একবার গ্যাপ দিয়ে আবার ক্ষমতায় আসেন। মাঝে প্রচারটা দারুণ করেন তিনি। একই কাজ করতে পারেন ট্রাম্প। ২০২৪ সালে ফের নির্বাচনে দাঁড়াতে পারেন তিনি।
ব্যবসায়িক সাম্রাজ্য পুনরুদ্ধারে মনোযোগ দিতে পারেন
রাজনীতিতে আসার আগে রিয়েল স্টেট ব্যবসায়ী ছিলেন ট্রাম্প। ওই অঙ্গনের সম্রাট ছিলেন তিনি। ছিলেন রিয়েলিটি টেলিভিশন তারকা। বিশ্বে বিভিন্ন ব্যবসার দূত ছিলেন প্রেসিডেন্ট। তার অধীনে ছিল ট্রাভেল ও অবকাশমূলক বাণিজ্য। সেই ব্যবসায়িক সাম্রাজ্য পুনরুদ্ধারে কাজ করতে পারেন তিনি।
মিডিয়া মুঘল হতে পারেন
পুরোপুরি টিভি জগতে ঢুকে যেতে পারেন ট্রাম্প। অতীতে টেলিভিশন রিয়েলিটি শো তারকা ছিলেন তিনি। এবার শোনা যাচ্ছে, নিউজ মিডিয়ায় যুক্ত হতে পারেন। নিজে কোনো চ্যানেল খুলতে পারেন। পাশাপাশি কারো সঙ্গে যৌথভাবে টিভি নেটওয়ার্ক গড়ে তুলতে পারেন।
নিজেকে গুটিয়ে নিতে পারেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা ক্ষমতা ছাড়ার পর সরকারিভাবে মোটা অংকের পেনশন পান। ট্রাম্পও পাবেন। তার বয়স এখন ৭৪ বছর। বাকি জীবনের জন্য যা যথেষ্ট। ফলে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিতে পারেন তিনি। তা দিয়েই অবসর জীবন কাটাতে পারেন।
এছাড়া গেল অক্টোবরে ভোটের প্রচারে ট্রাম্প বলেন, নির্বাচনে হেরে গেলে মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। সেক্ষেত্রে দেশ ছেড়েও চলে যেতে পারেন তিনি। এখন দেখার পালা, আসলে কি করেন সবসময় আলোচনায় থাকা এই ব্যক্তিত্ব।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা







