যুক্তরাষ্ট্রের নির্বাচনে ২ বাংলাদেশির জয়, পরাজয়-১, লড়ছেন ১ জন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:১৬ ৬ নভেম্বর ২০২০
এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যে চার বাংলাদেশি অংশ নিয়েছেন। এর মধ্যে দুইজন বিজয় নিশ্চিত করেছেন। তারা হলেন শেখ মোজাহিদুর রহমান চন্দন এবং আবুল বি. খান।
জর্জিয়া রাজ্যের কংগ্রেশনাল পঞ্চম জেলা থেকে নির্বাচিত হয়েছেন শেখ রহমান। এ নিয়ে দ্বিতীয় মেয়াদে স্টেট সিনেটর হিসেবে বিজয়ী হলেন তিনি।
বাংলাদেশি মার্কিন নাগরিক শেখ রহমান জো বাইডেনের দল ডেমোক্র্যাট মনোনীত প্রার্থী ছিলেন। এই আসনে তার বিরুদ্ধে কোনো রিপাবলিকান প্রার্থী ছিল না। তবে জয়ের আনুষ্ঠানিকতার জন্য অপেক্ষা করতে হয় তাকে।
ভোটের দিন (৩ নভেম্বর, মঙ্গলবার) সন্ধ্যার পর শেখ রহমানকে জয়ী ঘোষণা করে জর্জিয়া নির্বাচন কমিশন। তিনি বাংলাদেশের হাওরাঞ্চল কিশোরগঞ্জের সন্তান।
আর সর্বোচ্চ ভোট পেয়ে নিউ হ্যাম্পশায়ার স্টেট রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হয়েছেন আবুল খান। এ নিয়ে চতুর্থ মেয়াদে জয়ী হলেন তিনি।
শ্বেতাঙ্গ অধ্যুষিত সিব্রুক ও হ্যামটন হিলস নিয়ে গঠিত ‘রকিংহাম-২০’ নির্বাচনী এলাকা। সেখানে বাংলাদেশির সংখ্যা অতি নগন্য। দক্ষিণ এশীয়
নাগরিকদেরও অস্তিত্ব কম। সেই ‘দুর্গম’ আসনে জিতেছেন আবুল খান। তাও আবার রিপাবলিকান প্রার্থী হিসেবে। ছয় প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন তিনি।
আবুল খান বাংলাদেশের পিরোজপুরের সন্তান। বিজয়ী হয়ে আপামর মার্কিন নাগরিক এবং প্রিয় মাতৃভূমির কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।
এছাড়া পেনসেলভেনিয়া অঙ্গরাজ্যের অডিটর জেনারেল পদে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নীনা আহমেদ। তিনি ডেমোক্র্যাট পার্টির প্রার্থী।
শেষ খবর পাওয়া পর্যন্ত নীনা পেয়েছেন ২৭ লাখ ৪ হাজার ভোট। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী টিমুথি ডিফো ঝুলিতে ভরেছেন ৩১ লাখ ৫৭ হাজার ভোট। এখনও পোস্টাল ভোট গণনা বাকি রয়েছে। সেগুলো ডেমোক্র্যাট ভোট হতে পারে।
এদিকে টেক্সাসের কংগ্রেশনাল জেলা-৩১ এ জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরে গেছেন বাংলাদেশি মার্কিন অধিবাসী ডোনা ইমাম। তিনি ডেমোক্র্যাট প্রার্থী ছিলেন।
সবশেষ সংবাদ অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী জন কার্টার পেয়েছেন ২ লাখ ১০ হাজার ৭৬৮ ভোট। সেখানে ডোনা পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৩৯৪ ভোট। এলাকাটি রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত। তবু তাকে চ্যালেঞ্জ করেছিলেন ডোনা।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা







