যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যেই করোনাভাইরাস রোগী শনাক্ত
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩০ ১৮ মার্চ ২০২০
পশ্চিম ভার্জিনিয়ায় প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হওয়ায় এখন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যেই এ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। প্রথম কোভিড-১৯ রোগীর বিষয়ে ঘোষণা দেয়ার সময় পশ্চিম ভার্জিনিয়ার গভর্নর টিম জাস্টিস বলেন, আমরা এ পরিস্থিতির জন্য অপেক্ষা করছিলাম।
স্যান ফ্রান্সিসকোর উপকূল অঞ্চলের মতো নিজেদের অবরুদ্ধ করে রাখার (লকডাউন) চিন্তা করছে নিউইয়র্ক শহর। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৬ হাজার করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যা ১০৫।
সারাবিশ্বে এখন পর্যন্ত প্রায় ২ লাখ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রায় ৮ হাজার মানুষ মারা গেছেন।
নিউইয়র্ক কী পদক্ষেপ নিচ্ছে?
নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও জানান, শহরের ৮৫ লাখ মানুষকে 'নিজ অবস্থানে আশ্রয় নিতে' নির্দেশ দেবেন কি-না, সেই বিষয়ে দুদিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন তিনি।
এ ধরণের পদক্ষেপের ফলে সিংহভাগ মানুষ তাদের বাসায় অবরুদ্ধ হয়ে পড়বেন। তবে এরকম অবস্থায় খাবার দাবার বা ওষুধ কিনতে অথবা ব্যায়াম করা বা কুকুরকে হাঁটানোর মতো কাজে বাইরে বের হতে পারবেন। কিন্তু মানুষের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে হবে।
স্যান ফ্রান্সিসকো বে এলাকার কর্তৃপক্ষ ৭ এপ্রিল পর্যন্ত ৬ লাখ ৭০ হাজার মানুষকে অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে।
মার্কিন সেনাবাহিনী কী পদক্ষেপ নেবে?
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, রাজ্যের গভর্নরদের অনুরোধে ভাইরাস আক্রান্ত এলাকাগুলোতে মাঠ পর্যায়ে হাসপাতাল তৈরি করার নির্দেশ দিতে পারে হোয়াইট হাউজ।
পেন্টাগন প্রধান মার্ক এস্পার জানিয়েছেন, শ্বাস-প্রশ্বাসে সহায়ক ৫০ লাখ মাস্ক এবং ২ হাজার ভেন্টিলেটর স্বাস্থ্য বিভাগকে দেবে সেনাবাহিনী। তিনি জানিয়েছেন, বেসামরিক নাগরিকদের জন্য সেনাবাহিনী তাদের ১৪টি অনুমোদিত করোনাভাইরাস পরীক্ষা করার গবেষণাগারও উন্মুক্ত করে দেবে।
যুক্তরাষ্ট্রে কোথায় কী হচ্ছে?
মঙ্গলবার আরো ১১টি রাজ্যের মতো পানশালা ও রেস্টুরেন্ট বন্ধ করার ঘোষণা দেয় ফ্লোরিডা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে অনাড়ম্বরভাবে সেইন্ট প্যাট্রিক'স ডে পালন করা হয় এদিন।
আমেরিকার দীর্ঘতম সময় ধরে চলা স্পোর্টস ইভেন্ট ঘোড়ার দৌড় প্রতিযোগিতা কেন্টাকি ডার্বি সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এর আগেই বাতিল করা হয়, মাস্টার্স গলফ টুর্নামেন্ট, মার্চ ম্যাডনেস বাস্কেটবল ও বেসবলের মৌসুম।
যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইনডোর শপিং সেন্টার মিনেসোটার মল অব আমেরিকা জানিয়েছে, তাদের সুবিধা মার্চ মাস পর্যন্ত বন্ধ থাকবে। জেলখানায় একসঙ্গে বেশি মানুষ যেন না রাখতে হয় তা নিশ্চিত করতে লস অ্যাঞ্জেলস কাউন্টির শেরিফ গ্রেফতারের পরিমাণ কমাতে নির্দেশ দিয়েছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন?
নভেম্বরে আবারো প্রেসিডেন্ট নির্বাচন করতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার দুপুরে জানিয়েছেন, শিগগির যুক্তরাষ্ট্রে আভ্যন্তরীণ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হতে যাচ্ছে। তবে তিনি বলেন, আশা করছি আমাদের জাতীয়ভাবে লকডাউনের মতো বড় সিদ্ধান্ত নিতে হবে না।
সোমবার এক টুইট করে সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। টুইটে তিনি সংক্রমণকে 'চীনা ভাইরাস' বলে উল্লেখ করে সমালোচকদের তোপের মুখে পড়েন। সমালোচকরা তার মন্তব্যকে বৈষম্যমূলক বলে অভিহিত করেন।
মঙ্গলবার নিজের টুইটের সমর্থনে সাংবাদিকদের তিনি বলেন, এটি চীন থেকেই এসেছে।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা






