যুদ্ধবিরতির দাবিতে ব্রিটিশ লেবার দলের এমপির পদত্যাগ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৪৮ ৮ নভেম্বর ২০২৩
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দ্রুত যুদ্ধবিরতির দাবিতে পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন ব্রিটিশ লেবার দলের এমপি ইমরান হোসেন। দলের প্রধান কির স্টারমার যুদ্ধবিরতির দাবি তোলার ব্যাপারে সরকারের ওপর চাপ সৃষ্টির বিষয়টি প্রত্যাখ্যান করার পর ইমরান হোসেন দল থেকে পদত্যাগ করলেন। এই পদত্যাগের মধ্য দিয়ে তিনি মূলত গাজায় যুদ্ধবিরতির বিষয়ে দলীয় প্রধানের উপর চাপ সৃষ্টি করতে চাইছেন।
ব্রিটিশ গণমাধ্যম বুধবার রিপোর্ট করেছে যে, লেবার দলের প্রধান স্টারমার অবরুদ্ধ গাজা উপত্যকার অসহায় মানুষের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন অব্যাহত রাখার আহ্বান জানানোর পর চরমভাবে বিব্রত হয়েছেন এমপি ইমরান হোসেন। তিনি ব্রিটেনের ছায়া মন্ত্রিসভার ‘নিউ ডিল ফর ওয়ার্কিং পিপল’ বিষয়ক মন্ত্রী।
তিনি লেবার দলের প্রধানকে লেখা চিঠিতে বলেছেন, “ফিলিস্তিনের গাজা উপত্যকায় লোকজনকে অবরুদ্ধ করে তাদের খাদ্য, পানি, বিদ্যুৎ, ওষুধ ও চিকিৎসা সুবিধা থেকে বিচ্ছিন্ন করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ অবস্থায় আপনি গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রাখার বিষয়ে যে মন্তব্য করেছেন তাতে অনেকের মতো আমিও বিব্রত। ইসরাইলি সেনারা গাজায় যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তার প্রতি আপনি সমর্থন দিয়েছেন।”
স্টারমারের এই ভূমিকার সমালোচনা করে ইমরান হোসেন বলেন, তিনি গাজা উপত্যকায় যুদ্ধবিরতির পক্ষে সমর্থন দিয়ে যাবেন।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ







