যেভাবে সংরক্ষণ করলে আম খাওয়া যাবে পুরো বছর
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:২২ ৬ জুন ২০২৪
চলছে আমের মৌসুম। চারদিক এখন পাকা আমে সয়লাব। কিন্তু কয়েকদিন পরেই এই আম আর বাজারে পাওয়া যাবে না। তখন পাকা আমের মধুর স্বাদ নিতে আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে দীর্ঘ এক বছর। মিষ্টি ও রসালো এই ফলটি পছন্দ করে ছোট-বড় সবাই। পুষ্টিগুণের দিক থেকেও আম অন্যান্য ফলের থেকে সেরা। কিন্তু মন খারাপ করা বিষয় হলো, সুস্বাদু এই ফলের মৌসুম শেষ হয়ে গেলে আমাদেরকে অপেক্ষা করতে হয় আবার এক বছর। কারণ পাকা আম দীর্ঘদিন সংরক্ষণ করার উপায় অনেকেরই জানা নেই।
কিছু উপায় রয়েছে যেগুলো মেনে খুব সহজেই পাকা আম সংরক্ষণ করা যায় প্রায় এক বছর পর্যন্ত। এখন থেকে চাইলে আপনিও সারা বছর এই কৌশল অবলম্বন করে আম খেতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক সারা বছর আম সংরক্ষণ করা পদ্ধতিগুলো।
জিপলক ব্যাগে সংরক্ষণ
প্রথমে বেছে বেছে পাকা ও দাগমুক্ত আম নিন। যেসব আমে আঘাত লেগেছে বা ফেটে গেছে সেগুলো বাদ দিন। কারণ এ ধরনের আম সংরক্ষণ করলেও তা বেশিদিন ভালো থাকে না। এবার আমগুলো পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। খোসা ছাড়ানোর পর আর ধোয়ার দরকার নেই। খোসা ছাড়ানো আমগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিন। এবার একটি জিপলক ব্যাগে রাখুন। একসঙ্গে অনেকগুলো টুকরা না রেখে কয়েকটি করে রাখুন। এবার ব্যাগের মুখ বন্ধ করে একটি বাটিতে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন। এভাবে সংরক্ষণ করলে সারা বছরই ভালো থাকবে।
আস্ত আম সংরক্ষণ
আপনি যদি আস্ত আম সংরক্ষণ করতে চান তবে সেটিও সম্ভব। সেজন্য প্রথমে আপনাকে একটি কাগজের পরিষ্কার ব্যাগ নিতে হবে। এবার তাতে যে আমগুলো সংরক্ষণ করতে চান, সেগুলো সাজিয়ে রাখুন। কাগজের ব্যাগটি একটি কাপড়ের ব্যাগে রেখে মুখ বন্ধ করে দিতে হবে। ব্যাগটি একটি পলিথিন ব্যাগে রাখতে হবে। এবার সেই ব্যাগটি রেখে দিন ডিপ ফ্রিজে। এভাবে সংরক্ষণ করলে আম দীর্ঘদিন ভালো থাকবে।
আইস পদ্ধতি
এই পদ্ধতির জন্য প্রথমে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর বরফ বা আইসক্রিম জমানোর পাত্রে টুকরোগুলো জমিয়ে নিন। জমে যাওয়ার পর আমের টুকরোগুলো ফ্রিজ থেকে বের করে জিপলক ব্যাগে ঢুকিয়ে নিন। এরপর ব্যাগটি একটি বাটিতে রেখে মুখ বন্ধ করে দিন। এবার সেই বাটি রাখুন ডিপ ফ্রিজে। এভাবে রাখলে সারা বছর সুস্বাদু আম খেতে পারবেন।
আমের পাল্প সংরক্ষণ
পাকা আম খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিন। এবার সেই পাল্প ডিপ ফ্রিজে জমিয়ে নিন। এরপর জমে যাওয়া আমের পাল্প জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন। এটিও প্রায় এক বছর সংরক্ষণ করতে পারবেন। এই পাল্প দিয়ে লাচ্ছি, স্মুদি, পুডিং, জুস, আইসক্রিম মজাদার যে কোন খাবার তৈরি করতে পারবেন।
সংরক্ষণের জন্য বেশি পাকা আম নেবেন না। খানিকটা শক্ত ও খোসায় কোনো দাগ নেই এমন আম বাছাই করুন। অতিরিক্ত পাকা আম সংরক্ষণ করতে চাইলে পিউরি করে তারপর সংরক্ষণ করবেন। আম সংরক্ষণের ক্ষেত্রে সবসময় ছোট বক্স বা ছোট জিপলক ব্যাগ ব্যবহার করবেন। এতে প্রয়োজন মতো বের করে নেয়া যাবে। নাহলে অল্প একটু আম প্রয়োজন হলে পুরো বক্সই ডিফ্রস্ট করতে হবে। এতে আমের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া চাইলে মোরব্বা, আমসত্ত্ব কিংবা আচার বানিয়েও আম সারা বছর খেতে পারেন।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















