যেসব খাবার খেলে পাকা চুল হবে কাঁচা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৫৭ ১৪ জুন ২০২৪
বয়স ৩০ পেরোতে না পেরোতেই মাথাভরা ঢেউখেলানো কুচকুচে কালো চুলে ধরছে পাক। আয়নার সামনে দাঁড়িয়ে একমাথা কাঁচাপাকা চুল দেখলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। সেই পাকা চুলে রং করে ঢাকার ঝক্কি-ঝামেলাও কম নয়। স্যালুনে গিয়ে চুল রং করা, তার পর সেই রং ধরে রাখার জন্য আরো নানা নিয়ম মেনে চলো, ঝক্কি-ঝঞ্ঝাটের যেন শেষ নেই।
একটা সময় মা-দাদীদের চুলের ঘনত্ব ছিল দেখার মতো। সেই চুলে পাক ধরতেও অনেক সময় লাগত। আর এখন ৩০ বছরের যুবক-যুবতীদের সিঁথিতে উঁকি দেয় ধবধবে সাদা চুল। কম বয়সে চুল পেকে যাওয়ার সমস্যা এখন দেখা যাচ্ছে প্রতিটি ঘরে ঘরে। খাদ্যাভ্যাস, মাদকাসক্তি, শরীরচর্চা না করা, চুলের যত্ন না নেয়া এ সবই চুলে পাক ধরার কারণ।
চিকিৎসকরা বলছেন, কম বয়সীরা এখন সুষম খাবার খেতে অভ্যস্ত নয়। বাইরের খাবারই তাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। ফলে শরীর পুষ্টি তো পাচ্ছেই না, চুলের পুষ্টিতেও ঘাটতি থেকে যাচ্ছে। তাই চুল পড়া, চুল পেকে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে সর্বত্র। খাদ্যাভ্যাস বদলালেই এই সমস্যার সমাধান হবে দ্রুত।
প্রতি দিন সকালবেলা মেথি ভেজানো পানি খেলে শরীর হবে ঠান্ডা, চুলও পুষ্টি পাবে। পাকা চুলের সমস্যায় সমাধান মিলতে পারে এই উপায়ে। আমন্ড চুলের জন্য খুবই উপকারি। আমন্ডে থাকে ভিটামিন ই, যা চুলের গোড়া মজবুত করে। চুল পড়া, অকালপক্কতার সমস্যা দূর করে। গাজরের পুষ্টিগুণ অনেক। গাজরে বিটা ক্যারোটিন ও ভিটামিন এ, চুলের রুক্ষভাব দূর করে। প্রতিদিন গাজরের রস খেলেও পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
সাদা চুল কালো করতে আমলকির জুড়ি মেলা ভার। আমলকিতে থাকে ভিটামিন সি কোলাজেনের উৎপাদন বাড়ায়। ফলে চুল লম্বা হয় ও চুলের গোড়া মজবুত হয়। আমলকির রস চুলে লাগালে গোড়া থেকে চুল পুষ্টি পায়। এর ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট চুলে পাক ধরা ঠেকাতে সহায়তা করে। চুলে প্রাকৃতিক উপায়ে রং করতেও আমলকি ব্যবহার করা হয়।
বেরি জাতীয় ফল চুলের পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে। বেরিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা পাকা চুলের সমস্যা দূর করতে সহায়তা করে। ত্বক, চুল ভালো রাখতে চিকিৎসকেরা বেশি করে সবুজ শাকসব্জি খেতে বলেন। শাকপাতায় প্রচুর পরিমাণে আয়রন, ফোলিক অ্যাসিড, ভিটামিন এ ও সি থাকে যা প্রাকৃতিকভাবে চুলের গোড়ায় পুষ্টি জোগায়। ছোলায় থাকে বি১২ ও ফলিক অ্যাসিড। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ছোলা খেলে সুস্বাস্থ্যের পাশাপাশি চুলও থাকবে ভালো।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















